মহান বিজয় দিবস উদযাপনের আরো খবর

0
358
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সারদেশে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আরো খবর। রাজধানীর মোল্লারটেক বন্ধন কল্যাণ সংঘ,টঙ্গীর বড় দেওড়া হায়দার পাবলিক স্কুল,টঙ্গীস্থ সম্মিলিত সাংস্কৃতিক জোট,গাজীপুরের সিপিবি’র ৩৭ ও ৩৮নং ওয়ার্ড ,সিরাজগঞ্জ জেলাপ্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান,রাঙ্গামাটির অন্যতম সামাজিক ও মানবাধিকার সংগঠন “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি বিজয় দিবস উদযাপন করে। প্রতিনিধিদের পাঠানো খবরের বিস্তারিত।
রাজধানীর সামাজিক সংগঠন বন্ধন কল্যাণ সংঘ


রাজধানীর সামাজিক সংগঠন বন্ধন কল্যাণ সংঘের উদ্যোগে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের মোল্লারটেক হাওয়াই রোডে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে- মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোল্লারটেক তরুণ সংঘের সভাপতি আনিসুজ্জামান আনিচের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব ডি.এম. শামীম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা, অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ, গাজীপুর ও নিসু ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমান, আরোও বক্তব্য রাখেন আয়োজক সংগঠন বন্ধন কল্যাণ সংঘের সভাপতি ও শ্রমিক নেতা আব্দুর রহমান মানিক, রফিকুল ইসলাম রাজু । আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সিরাজগঞ্জে উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস পালিত।
টঙ্গীর বড় দেওড়া হায়দার পাবলিক স্কুল


মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গীর বড় দেওড়া হায়দার পাবলিক স্কুলের উদ্যোগে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র প্রদর্শনী, পিঠা উৎসব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তৌহিদ উদ্দিনের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: সোলেমান হায়দার, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলীম, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা হাজী মো: ইউসুফ আলী, বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হারুন অর রশিদ, সেলিম তালুকদার, গাজীপুর মহানগর তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গণি, জসিম উদ্দিন, জামিল হাসান প্রমুখ।
আলেচানা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টঙ্গীস্থ সম্মিলিত সাংস্কৃতিক জোট
টঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার উদ্যোগে ৭দিনব্যাপী মহান বিজয় মেলা উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মাঠে সংগঠনের সভাপতি মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল আলম বাধনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, টঙ্গী থানা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, আব্দুল মতিন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, শ্রমিক নেতা হিরণ মিয়া, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কাইয়ুুম সরকার, যুবলীগ নেতা শাহীন আহমেদ মিশু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আরিফুর রহমান পলাশ, মোস্তাক আহমেদ কাজল, টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, হুমায়ুন কবির বাপ্পি প্রমুখ।
গাজীপুরে সিপিবি’র ৩৭ ও ৩৮নং ওয়ার্ড


গাজীপুর মহানগরীর গাছা কুনিয়া গ্রামে মির্জা মেমোরিয়াল স্কুল মাঠে গত ১৬ ডিসেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিপিবি’র সভাপতি কমরেড জয়নাল আবেদীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি কাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক জলি তালুকদার, গাজীপুর জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এড. জিয়াউল কবির খোকন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, সংস্কৃতি বিকাশ সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ খায়রুল বাশার হিরন, এড. আনোয়ার হোসেন অনু, ডা: ফারুক প্রমুখ।
কমরেড মোহাম্মদ মানিকের সভাপতিত্বে ও আসলাম হোসেন বাহারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার সুফল ও মুক্তিযুদ্ধের চেতনা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উদীচী কাপাসিয়া শাখা, সাঈদুল, আল আমিন, রেহেনা, সুইটি ও চিত্রনায়ক অরন্য খান।
সিরাজগঞ্জ


সিরাজগঞ্জ জেলাপ্রশাসনের আয়োজনে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
এতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল, প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদান কর্মসূচী সহ নানা অনুষ্ঠান করা হয়েছে।
বিজয় দিবসটি ঘিরে ৩ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। বাজার স্টেশন মুক্তির সোপানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে সকাল ৭টায় বিজয় দিবসের কুজকাওয়াজ এবং বিকেলে খেলাধূলা করা হয়। দুপুুুরে এম মনসুর আলী অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জসদর -কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুুন্না। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, পুলিশ সুপার টুটুল চক্রবর্তি (বিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যািকা হাসনা হেনা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, বীরমুক্তিযোদ্ধা কে, এম হোসেন আলী হাসান, এ্যাডঃ বিমল কুমার দাস, আলহাজ্ব গাজী ইসহাক আলী,গাজী শফিকুল ইসলাম শফি, গাজী সোরহাব হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দীন প্রমুখ।
ভোরে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পনকরে , শহরে শোভাযাত্রা প্রদর্শন এবং স্টেডিয়াম মাঠে কুজকাওয়াজ অংশগ্রহণ করে – সিরাজগঞ্জ সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জ , সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ সিরাজগঞ্জ, রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজ, মওলানা ভাসানী ডিগ্রি কলেজ, সবুজকানন স্কুল এ্যান্ড কলেজ,ভিক্টোরিয়া হাইস্কুল, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরিআরবানস্কুল, পিডিব হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা ও সদরের মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ , জেলা আওয়ামীলীগ, বিএনপি, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, উদীচী শিল্পী গোষ্ঠি,মুকুল ফৌজ, সন্মিলিত সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি সিরাজগঞ্জ, রেড ক্রিসেন্ট সোসাইটি,সিরাজ বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ পৌরসভা, বিভিন্ন ব্যাংক-বীমা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সামাজিক প্রতিষ্ঠান,এনজিও, শিশু কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট ও গালর্স গাইড সহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান।
ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি” রাঙ্গামাটি


রাঙ্গামাটির অন্যতম সামাজিক ও মানবাধিকার সংগঠন “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি,রাঙ্গামাটি জেলার উদ্যোগে ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে, ১৬ ডিসেম্বর সূর্যদয়ের সাথে সাথে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করা হয়,এছাড়া ভোর ৬ ঘটিকায় সোসাইটির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তলোন করা হয় এবং সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় তবলছড়ি রংধনু মার্কেটের ৪র্থ তলার নিজ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। ওয়ার্ল্ড পীস্’র প্রতিষ্ঠাতা ও সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক (ভাঃপ্রাঃ) রবীন্দ্র নাথ’র সঞ্চালনায় অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এশিয়ান ছিন্নমুল মানবাধিকার ফাউন্ডেশন রাঙ্গামাটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মুন্না,ওয়ার্ল্ড পীস্’র সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম,প্রচার সম্পাদক স্বরূপ মুৎসুদ্দী,দপ্তর সম্পাদক ডাঃ সঞ্জয় মিত্র, সমাজ কল্যান সম্পাদক অসীম চক্রবর্তী, সদস্য নিরোধ শীল প্রমুখ। সভায় বক্তারা বলেন স্বাধীনতা এযাবৎ কোনও সরকার রাজাকারদের নাম প্রকাশের সাহস করেনি,একমাত্র মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তি আওয়ামীলীগ সরকার তা সম্ভব করেছে।বক্তারা এরজন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার সরকারের সন্ত্রাস মুক্ত,দুর্ণিতি মুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে একযোগে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে সোসাইটির পক্ষ থেকে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিবার দিবসের ন্যায়, মহান বিজয় দিবসে ২য় বারের মতো ২০ জন দুস্থদের শীত বস্ত্র (কম্বল) উপহার দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here