
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : আজ সোমবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার আলমগীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—–রাজেউন)। তিনি দীর্ঘদিন থেকে জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০বছর। তিনি স্ত্রী ও ছেলেসহ বহুগুনগ্রাহী ছেড়ে গেছেন। বাদ জোহর কেন্দ্রীয় বাইতুন নূর জামে মসজিদে জানাজার নামাজ শেষে সরকারী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফ সম্পন্ন হবে।






