প্রয়াত সাংবাদিক আনিস আহমেদ অপুর সহধর্মীনি আর নেই

0
320
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রয়াত সাংবাদিক আনিস আহমেদের সহধর্মীনি এবং অবজারভার এর সিনিয়র রিপোর্টার ও কিশোর বাংলার সহযোগী সম্পাদক কৌশিক আহমেদের মা কোহিনুর আহমেদ (৬০) আর নেই (ইন্না…রাজিউন)।
হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি এক পুত্র ও এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ৯টায় মরহুম আনিস আহমেদ অপুর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর কেন্দ্রীয় শাহি জামে মসজিদে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় শাহবাজপুর কেন্দ্রীয় গোরস্থানে মরহুম আনিস আহমেদের কবরের পাশে কোহিনূর আহমেদকে সমাহিত করা হয়।
কিশোর বাংলা ও অবজারভার পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here