পাঁচবিবিতে তৃতীয় ধাপে এস,কে রাসেলের ত্রাণ সহায়তা ও ঈদ সামগ্রী প্রদান

0
155
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ আজ শনিবার জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ কামাল রাসেলের সহযোগীতায় ও তার উপস্থিতিতে তৃতীয় ধাপে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও ঈদ সামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষে বিকালে পপুলার কিন্ডার গার্টেন স্কুল মাঠে পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান রোমেলের সঞ্চালনায় ত্রাণ বিতরণ কালে বক্তৃতা করেন থানা স্বেচ্ছা সেবকদলের সাধারণ সম্পাদক প্রভাষক সামছুল হুদা দুলাল,জেলা বিএনপির প্রবাসি কল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক আহসান হাবিব,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও পৌর ছাত্রদলের সভাপতি শামীম হোসেন। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাদুল ইসলাম শাহাদত,থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের মন্ডল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম,সাবেক বালিঘাটা ইউপি সদস্য ফিরোজ হোসেন,শ্রমিক দল নেতা নাসির, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি,মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন আপেল, বিশিষ্ট ব্যবসায়ী রোমেল মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে তৃতীয় ধাপে ১০০ অসহায় পরিবারকে চাল,ডাল,তেল,সেমাই ও চিনি প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here