২ হাজার শিক্ষককে অনুদান প্রধানমন্ত্রীর

0
179
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসায় ইতিপূর্বে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মহীন ২ হাজার ২০ শিক্ষককে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট পাঁচ কোটি পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতে শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতি উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৬ষ্ঠ পর্যায়) অধীনে ‘দারুল আরকাম’ নামে ১ হাজার ১০টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়। পরবর্তীকালে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা পুনরায় চালু করার লক্ষ্যে নতুন প্রকল্প তৈরির কাজ চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here