নরসিংদীতে জাতীয় শোকদিবস উদযাপন

0
142
728×90 Banner
দেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে

হলধর দাস,নরসিংদী থেকে : নরসিংদী শহর আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নরসিংদীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ আগস্ট আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয় ক্ষণে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন ও অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা ও দোয়া, গণভোজ উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, বিশেষ অতিথি যথাক্রমে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এড. রিয়াজুল কবীর কাউছার,আলহাজ¦ জহিরুল হক ভূঞা এমপি, আলহাজ¦ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন ভূঞা ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ পীরজাদা কাজী মোহাম্মদ আলী ও নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু শুভেচ্ছায় রঞ্জন সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে মন্ত্রী বলেন, নরসিংদীতে আওয়ামীলীগ সঠিকভাবে চলছে। আমরা এভাবেই সামনের দিকে এগিয়ে যাব , যেভাবে আমরা নরসিংদীতে একদিনকার বিএনপির ঘাটি ভেঙ্গে চুরমার করে দিয়ে জেলার সবকয়টা আসনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থীকে জয়ী করতে সমর্থ হয়েছি। নরসিংদীবাসী আমাদের সাথে আছে,সামন্ওে থাকবে।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল হয়। পরে গণভোজের উদ্বোধন করেন মন্ত্রী।
এমপি নজরুল ইসলাম হিরুর নেতৃত্বে জাতীয় শোকদিবস উদযাপন
নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নরসিংদী সদর আসনের পর পর তিনবার নির্বাচিত এমপি লে.কর্নেল(অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এর নেতৃত্বে নরসিংদী জেলা,শহর, সদর থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নরসিংদীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বুকে কালো ব্যাচ ধারন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা, কাঙালি ও গণভোজ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল ছিল উল্লেখযোগ্য।
নরসিংদী সদর থানা আওয়ামীলীগের আহŸায়ক আফতাব উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনবার নির্বাচিত এমপি লে.কর্নেল(অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এবং বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র বাংলাদেশ যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।
প্রধান অতিথি ভাষণে এমপি লে.কর্নেল(অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক বলেন, অনেক ছাড় দিয়েছি আর নয়। নরসিংদী মানুষ চিনে কে বা কারা আসল আর কে কারা নকল। কারা জনগণের প্রকৃত বন্ধু আর কারা জনগণকে ফাঁকি দেয় নরসিংদীর মানুষ তা জানে। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবো।
জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকনের সঞ্চালনায় সভায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঞা, জেলা আওয়ামীলীগের সদস্য মোন্তাজ উদ্দিন ভূঞা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম , জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন মোল্লা, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, শহর আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, জেলা শ্রমিকলীগের আহŸায়ক রিপন সরকার, শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দীপকসাহা, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্দে, সাবেক ভিপি মিঞা মঞ্জুর ,যুগ্ম সম্পাদক আইন উদ্দিন খন্দকার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন, শহর যুবলীগগের সভাপতি বিপ্লব সরকার, করিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আপেল ,নজরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাদল , কাঠালিয়া ইউপি চেয়ারম্যান , মহিলা নেত্রী আইরিন পারভীন, রহিজা,মালা রানী,আখী রানী, জেলা যুব মহিলালীগ নেত্রী তৌহিদা সরকার রুনা, শহর যুবলীগ সভাপতি দিদারুল হক ভুইয়া,আমজাদ হোসেন আংগুর,রেহানুল ইসলাম লেলিন,্আল আমিন হোসাইন, সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে গণভোজ অনুষ্ঠিত হয়। গণভোজে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে।
সরকারি কলেজে জাতির পিতার ম্যুরাল উদ্বোধন
নরসিংদী সরকারি কলেজে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৫ আগস্ট) দুপুর ১২ টায় প্রায় সাত লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ম্যুরালটি উদ্বোধন করেন মাননীয় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
নরসিংদী পৌরসভার অর্থায়নে ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চুর সার্বিক তত্ত¡াবধানে ম্যুরালটি নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালবে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া , উপাধ্যক্ষ প্রফেসর হাবিব উল আলম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী সরকারি কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ,নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ সহ আওয়ামীলীগ ও সকল সহযোগূ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্নীতি প্রতিরোধ কমিটির মিলাদ ও দোয়া মাহফিল
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা কার্যালয়ে বেলা ১২ টায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম বশির। জেলা কমিটির সহসভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য যথাক্রমে হলধর দাস, মোস্তাক হোসেন ভূঞা, এডভোকেট ইয়ামিনা হাসানাত চৌধুরী, এডভোকেট আনোয়ারা স্মৃতি, মনজিল-এ-মিল্লাত, মোখলেছুর রহমান রানা সহ অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
ন্যাপ,কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর শ্রদ্ধাঞ্জলি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীতে নরসিংদী জেলা ন্যাপ,কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর শ্রদ্ধাঞ্জলি অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে ৭টায় গেরিলা বাহিনীর সদস্য শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহার নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে এবং জেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে স্থাপিত জেলা অস্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে সদস্যবৃন্দ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অন্যান্য নেতাদের মধ্যে নিবারণ রায়,দিলীপ কুমার সাহা,হলধর দাস প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here