
নরসিংদী থেকে হলধর দাস : নরসিংদী রায়পুরায় আধিপত্ব বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়া ও সংঘর্ষ এর ঘটনা ঘটেছে। এ সময় ৫ জন গুলিবিদ্ধ সহ অন্তত আহত হযেছেন ২০ জন। গতকাল সোমবার দুপুরে রায়পুরার দূর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এবং ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, এলাকার আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে দন্ধ চলে আসছিল। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়রাম্যান পদে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে বর্তমান চেয়ারম্যান আশ্রাফুল হক ও বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান মিয়ার ছেলে জাকির গ্রæপের মধ্যে বিরোধ চাঙ্গা হয়। এরই মধ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পায় বর্তমান চেয়ারম্যান মোঃ আশ্রাফুল হক। এ নিয়ে এক পক্ষের মধ্যে আনন্দ বিরাজ করলেও অপর পক্ষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই জের ধরে গতকাল সোমবার বাঁশগাড়ীর নতুন বাজার এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৫ জন ছিটা গুলিবিদ্ধ সহ প্রায় ২০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন,এলাকার আধিপত্ব ও সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে একটু হট্রোগোল দেখা দেয়। এখনো গুলিবিদ্ধের কোন খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েণ করা হয়েছে।






