এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রুপ ২১ এর সভাপতির যুক্তরাষ্ট্র ও কানাডা সফর

0
206
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ গ্রুপ ২১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চারদিন ব্যাপী এক সেমিনারে অংশগ্রহণের জন্য আজ ৯ নভেম্বর মঙ্গলবার ভোর ৩টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে হওয়ানা হয়েছেন।
লায়ন এড. এম এ মজিদ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ১১ – ১৪ নভেম্বর চার দিন ব্যাপী এ্যামনেস্টি ইন্টান্যাশনাল এর আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবেন।
জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব এবং আন্তর্জাতিক বিষয়ক সচিব সীমা ভৌমিক আয়োজিত ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান এড. এম এ মজিদ বক্তব্য প্রদান করবেন। এছাড়াও ১৭ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে নৈশভোজে অংশগ্রহণ করবেন।
এ্যামনেস্টি ইন্টান্যাশনাল এর সেমিনার এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এড. এম এ মজিদ তার পুত্র ন্যাশন্যাল ইনিস্টিটিউট অব হেলথ (এন.আই.এইচ) এর বায়োইঞ্জিনিয়ারিং রিসার্চ ফেলো ড. আব্দুল কাদের সাগরের সাথে যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেটসহ কানাডার রাজধানী টরেন্টো ভ্রমণ শেষে ১ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here