রোদ পোহাতে গিয়ে ট্রেনে কাটা পড়ল তিন ভাই-বোনসহ ৪ জন

0
231
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার (০৮ ডিসেম্বর) সকালে সদরের বউবাজার এলাকার কুন্দপুকুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন যুবক ও তিনজন শিশু।
স্থানীয়রা জানান, তিন ভাই-বোন রেললাইনের ওপর বসে রোদ পোহাতে গিয়ে খেলা করছিল । এ সময় খুলনাগামী একটি ট্রেন আসতে দেখে শামীম নামে এক যুবক তাদের লাইন থেকে সরাতে গেলে চারজনেই ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলো- লিমা আক্তার (৮), তার মিনা আক্তার (৬) ভাই মোমিনুর রহমান (৪) ও তাদের বাঁচাতে যাওয়া যুবক শামীম হোসেন (৩০)।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here