১৫০ বছরের পুরোনো ৭টি আইন বাতিলের সুপারিশ

0
149
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মঙ্গলবার এ সংক্রান্ত সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই আইনগুলো এত পুরোনো যে, এগুলো কোনো কাজে আসছে না। যেহেতু কোনো কার্যকারিতা নেই, তাই বাতিলের সুপারিশ করা হয়েছে। যেসব আইন বাতিলের সুপারিশ করা হয়েছে সেগুলো হলো- দ্যা পাবলিক সার্ভেন্টস (ইনকোয়ারিস) অ্যাক্ট, ১৮৫০, দ্যা টোলস অ্যাক্ট, ১৮৫১, দ্যা ক্যানালস অ্যাক্ট, ১৮৬৪, দ্যা অ্যাক্টিং জাজেস অ্যাক্ট, ১৮৬৭, দ্যা অ্যালুভিয়ন (এ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৮৬৮, দ্যা সারায়িস অ্যাক্ট, ১৮৬৭, দ্যা পেনশনস অ্যাক্ট, ১৮৭১।
বাতিলের সুপারিশ করা আইনগুলো ২০১৬ সালে প্রকাশিত বাংলাদেশ কোডের প্রথম ভলিউমে স্থান পেয়েছে। সেই ভলিউমে স্থান পাওয়া ২৪টি আইনের মধ্যে সাতটি আইন বাতিলের সুপারিশ করা হলো।
বাংলাদেশের বিদ্যমান আইনগুলো পরীক্ষা নিরীক্ষা করে তা সংশোধন ও কোনো কোনো ক্ষেত্রে নতুন আইন প্রণয়নের সুপারিশ করে থাকে আইন কমিশন। অচল ও অপ্রয়োজনীয় আইন চিহ্নিত করে তা রহিতকরণের সুপারিশ করার ক্ষমতা রয়েছে কমিশনের। সেই ক্ষমতাবলে আইন বাতিলের সুপারিশ করা হয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে আইন কমিশন বাংলাদেশের বিভিন্ন আইনের সংশোধনী, নতুন আইন প্রণয়ন, আইন বাতিলকরণের সুপারিশসহ বিভিন্ন আইনগত অভিমত প্রদান সংক্রান্ত ১৬০টির বেশি প্রতিবেদন সরকারের কাছে পাঠিয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here