এমজেসিবি মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করলেন

0
255
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ (এমজেসিবি) রাজধানী বাড্ডা থানার মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করলেন । পূর্ব বাড্ডায় সংগঠনটি স্বাধীনতা দিবস উপলক্ষে ‘ গণহত্যা ও স্বাধীনতা ‘ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ।পাশাপাশি দিবসটিকে অর্থ বহ করার জন্য সংগঠনটি মুক্তিযোদ্ধাদের সম্মান জানায় । সংগঠনের সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি খন্দকার মোজাম্মেল হক বলেন ,মুক্তিযোদ্ধারা বাংলার দামাল ছেলে ।তারা বঙ্গবন্ধুর ডাকে নিজের জীবনকে বাজি রেখে এই দেশটি আমাদের উপহার দেন ।বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ।
প্রধান বক্তা ৩৭ ,৪১ ,৪২ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর কামরুন নাহার বলেন , আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের পরামর্শ ও তাদের সাথে নিয়ে কাজ করতে করে যেতে চাই ।
বিশেষ অতিথি বাড্ডা থানা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুল আউয়াল বলেন ,বঙ্গবন্ধু ও তার কন্যা মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে গেছেন ও এখনও করছেন । প্রধানমন্ত্রী আমাদের অনেক দিয়েছেন তাই তার জন্য সকলের কাছে দোয়া চাই ।
বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান মো: মজিবুর রহমান বলেন , বঙ্গবন্ধুর ডাকে সকল শ্রমিক ,কৃষক ,জনতা নয় মাস যুদ্ধ করে এই বাংলাদেশটি স্বাধীন করে ।তাই যারা মুক্তিযোদ্ধা তাদেরকে সকলেই সম্মান করা উচিত ।
আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাগণ , বিটিভি’র লিজা ইসলাম ,দৈনিক বর্তমানের সোহেল রানা ,দৈনিক মানব কন্ঠের শহীদ রানা ,দৈনিক বর্তমানের সাইফুদ্দিন জাফর ।
এসময় উপস্থিত ছিলেন বাংলার দামাল ছেলে মুক্তিযোদ্ধারা ও অতিথি তাজিমুল ,লিপন সহ টেলিভিশন ,দৈনিক , সাপ্তাহিক ,অনলাইনে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠনের কর্মকর্তা ও সদস্য সাংবাদিক বৃন্দ ।অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাংলাদেশ বেতারের নাজমুল হুদা ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here