ওসি আসলামের খুঁটির জোড় কোথায়?

0
254
728×90 Banner

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে বাদীপক্ষকে খুশি করতে বিবাদীকে হ্যান্ডকাপ লাগিয়ে চোরের মতো পিটিয়ে নাকের হাড় ভেঙে রক্তাক্ত জখম করেছেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন। ঠিক তার পরদিন(১৩ ফেব্রুয়ারি) মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরকে মিথ্যে নাটক সাজিয়ে উল্টো পুলিশকে মারধরের অভিযোগ তুলে তাকে আটক করেছিলেন তিনি। এর আগে তথ্য চাওয়ায় ৪ সাংবাদিককে মিথ্যে মামলা সাজিয়ে জেল খাটিয়েছিলেন ওসি আসলাম।
এত ঘটনার পরও বহাল তবিয়তে থাকায় একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছেন ওসি আসলাম হোসেন। জনসাধারনের প্রশ্ন- এত কিছুর পরেও ওসি আসলামকে থামানো যাচ্ছেনা কেনো, আসলে তার খুঁটির জোড় কোথায়?
আহত রোমেনের স্ত্রী জোৎস্না আক্তার বলেন, গলাচিপা রূপার বাড়ি এলাকার মরহুম চাঁন মিয়ার রেখে যাওয়া বিল্ডিংসহ বাড়ির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন যাবত ছোট ছেলে রোমেন বনাম বাকি ভাইবোন তথা চঞ্চলগং এর সাথে বিরোধ চলছিল। ১২ ফেব্রুয়ারী বুধবার দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসেন ওসি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তা দারোগা মোবারক হোসেন। তাদের মধ্যকার কথোপকথনের এক পর্যায়ে রোমেনের স্ত্রী সম্পর্কে অশ্লীল আপত্তিকর মন্তব্য করায় উত্তেজিত হয়ে অপর বড়ভাই রুবেলের সাথে তর্কে জড়িয়ে পড়েন রোমেন। তর্ক থেকে চঞ্চল-রোমেন-রুবেল তিন ভাই হাতাহাতির এক পর্যায়ে রোমেনের ঘুষিতে দাঁতে রক্তাক্ত জখম হয় রুবেল। সাব ইন্সপেক্টর মোবারক দুই ভাই চঞ্চল ও রোমেনকে থানা হাজতে আটক করেন এবং আহত রুবেলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তখন সময় রাত ৮টা প্রায়। পরে এ ঘটনার সংবাদ পেয়ে বিবাদী রোমেনের স্বজনসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক থানায় গেলে তাদের সামনেই ওসি আসলাম থানা হাজত থেকে বের করে বিবাদী রোমেনকে তার কক্ষে দুহাতে হাতকড়া পরিয়ে চোরের মত পিটিয়ে নাকের হাড় ভেঙে রক্তাক্ত জখম করে।
অপরদিকে, পরের দিন দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরকে আটকের ঘটনাটিও সাজানো বলে দাবি করেন প্রত্যক্ষদর্শী ফতুল্লা থানা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারী বেগম। তিনি ঢাকারনিউজ২৪.কম প্রতিনিধিকে জানান, মহিলা আওয়ামীলীগের এক সদস্য বাদীর কাছ থেকে তার ধারে দেয়া ৫ লক্ষ্য টাকা চাইতে গেলে গত ১ বছর যাবত নানাভাবে তাকে নাজেহাল করে আসছিল। এরই সূত্র ধরে অভিযোগের ভিত্তিতে ওই আওয়ামীলীগ নেত্রীকে বুধবার দিবাগত রাতে গ্রেফতার করে থানায় আনা হয়। বিষয়টি জানাজানির পর বৃহস্পতিবার দুপুরে অন্যান্য নারী কর্মীদের সাথে নিয়ে ফাতেমা মনির তাকে দেখতে গেলে ওই নারীর গায়ে উড়না দেখতে পায়না এবং জানতে পারে সারারাত পুলিশ তাকে টর্চার করেছে। এসব জানার পর প্রতিবাদ করলে এক পর্যায়ে ওসি আসলামের নির্দেশে ফাতেমা মনিরকে ধরে উপস্থিত ৩/৪জন পুলিশ মারধর করে তার হাতের একটি আঙ্গুল ভেঙে দেয়। পরে তার মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে আটক করে রাখা হয়। অথচ ওসি আসলাম বিষয়টিকে উল্টো করে ভাইস চেয়ারম্যানকে আটক করে সাংবাদিকদের কাছে মিথ্যে তথ্য দেন।
ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির এ প্রসঙ্গে একইভাবে মূল ঘটনা তুলে ধরেন।
এদিকে, গত বছর ২৯ জুন ফতুল্লার রসূলপুর বাগানবাড়ি এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি ও তার চুরি করার ঘটনায় তথ্য চাইতে গেলে ৪ সাংবাদিককে উল্টো মিথ্যে মামলা দিয়ে জেলহাজতে পাঠান।
ঘটনার বিবরণে জানা গেছে, সেই বৈদ্যুতিক খুঁটি ও তার চুরির নেতৃত্ব দেন স্থানীয় গিয়াস উদ্দিন ও মোহাম্মদ আলী নামে দুই ব্যাক্তি। ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে যান ঢাকা থেকে প্রকাশিত দৈনিক গনজাগরন প্রত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিক। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন ওই সংবাদকর্মী। আটককৃত চোরদের মুখ থেকে পুলিশের সামনে বের হয়ে আসে সাদিয়া মঞ্জিলের মালিক মোহাম্মদ আলী সহ চোরদের মুল হোতা গিয়াস উদ্দিনের নাম। উপস্থিত জনতার সামনে ৪ জনের নাম খাতায় লিখে চোর এবং চুরিকৃত মালামাল সহ থানায় নিয়ে যান এস আই শুভ। পরে মোহাম্মদ আলীর পক্ষে তদবির করতে থানায় যান রফিক লাল। এস আই শুভর দাবীকৃত এক লক্ষ টাকা দেন- দরবার শেষে বিশ হাজার টাকায় রফা দফা করেন রফিক লাল।
অধরা আসামী গিউদ্দিনকে আটক করার জন্য গিয়াস উদ্দিনের বাড়িতে গেলে এস আই শুভকে ম্যানেজ করেন মাসুম নামের এক ব্যক্তি। সেখান থেকেও আসামীকে আড়াল করে বিশ হাজার টাকা হাতিয়ে নেন সেই পুলিশ কর্মকর্তা। ৩০/০৬/২০১৯ইং একটি পেন্ডিং মামলা দিয়ে দুজন ছিচকে চোরকে আদালতে প্রেরণ করেণ। যার মামলা নং ৮৩ তারিখ ২৩/০৩/২০১৯ইংঐ দিনদৈনিক গনজাগরন প্রত্রিকার অফিস থেকে টিএনটি নাম্বার থেকে ওসি আসলাম হোসেনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সংবাদকর্মীদের থানায় আসতে বলেন। রাতে উল্লেখিত প্রত্রিকার চীফ রিপোর্টার সেলিম নিজামি, স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিক, ও ক্যামেরা পার্সোন ইউসুফ ওসি কক্ষে প্রবেশ করে ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি এই ঘটনটি আড়াল করার চেষ্টা করেন। পরে সংবাদকর্মীরা বিষয়টি বার বার জানার চেষ্টা করলে তিনি একর্পযায়ে সংবাদকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।
অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সংবাদকর্মীরা গোপনে ভিডিও চিত্র এবং গোপন ভয়েজ রেকর্ড এর বিষয়টি বুজতে পেরে ওসি আসলাম সংবাদকর্মীদের উপর আরো বেশি চড়াও হন এবং তাদের আটক করেন। স্থানীয় সংবাদকর্মীদের ভূয়া সাংবাদিক আটক করা হয়েছে বলে জানান ওসি আসলাম হোসেন। পরে স্থানীয় সংবাদকর্মীরা থানায় উপস্থিত হয়ে বিষয়টি জানার চেষ্টা করেন। কিন্তু ওসি আসলাম সহ তৎকালীন জেলা পুলিশের ডিআই ২ সাজ্জাদ রোমন ও তৎকালীন তদন্ত ওসি হাসানুজ্জামান সংবাদকর্মীদের চাঁদা দাবীর মিথ্যা একটি নাটক সাজিয়ে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। রাতের বেলায় সাংবাদিক সেলিম নিজামি ও ক্যামেরাপার্সন ইউসূফকে চোখ বেধে অমানবিক অত্যাচার করেন ততকালীন থানায় কর্মরত পুলিশ অফিসাররা। এবং পরের দিন সকালে ০১/০৭/২০১৯ইং ওসির কাছে প্রতি মাসে বিশ হাজার টাকা চাঁদা দাবীর মিথ্যা একটি অভিযোগ তুলে চাঁদাবাজি মামলা দিয়ে আদালতে প্রেরন করেন।
মামলা নং-০২ তারিখ ০১/০৭/২০১৯ইংওসির দায়ের করা মিথ্যা মামলায় দুই সংবাদকর্মী সহ ক্যামেরাপার্সন ও গাড়ি চালক ১৪দিন কারা ভোগ করেন। সংবাদকর্মীদের সাথে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন সহ গাড়িটি জব্দ করে মামলা দায়ের করেন। ১৪ দিন পর জামিনে বের হয়ে আসেন ঐ সংবাদ কর্মীরা জেল থেকে জাবিনে মুক্তি পেয়ে উক্ত মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির মামলার বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও প্রতিবাদ সভা করেওসি আসলামের বিচার সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। পাশা-পাশি জাতীয় ও অনলাইন ভিত্তিক অনেকগুলো পত্র-পত্রিকা ও ইলেক্ট্রিক মিডিয়া ফলোয়াপ সংবাদ প্রচার করা হয়।
ওসি আসলাম ও এস আই শুভর চক্রান্ত মূলক মিথ্যা মামলার তদন্ত কর্মকর্তারবিরুদ্ধে গনজাগরনের চিফ রিপোর্টার সেলিম নিজামির স্বাক্ষরিত ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা তুলে ধরে বাংলাদেশ প্রেসকাউন্সিল কতৃক নারায়ণগঞ্জ পুলিশ সুপার ,সরাষ্ট্র মন্ত্রনালয় ও পুলিশের মহা পরিদর্শক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যাহার তদন্তের জন্য বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন ও ততকালীন সচিব স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ ততকালীন পুলিশ সুপার হারুনুর রশিদ বরাবর পাঠালেন মামলাটি ততন্ত করার জন্য একটি তদন্ত কমিটিগঠন করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে রিপোর্ট প্রদান করার জন্য অদ্যবদি কোন ব্যাখ্যা দিতে পারেন নি।অনুসন্ধানে জানাযায় এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটার এতো দিন পেরিয়ে গেলেও বহাল তবিয়তে আছেন ওসি আসলাম হোসেন ও এস আই শুভ। ওসির করা মিথ্যা মামলায় ১৪ দিন কারা ভোগ করেন দুই সংবাদকর্মী ও একজন ক্যামেনাপার্সন এবং গাড়ি চালক।
ঘটনার দীর্ঘ ৮ মাস পরে সংবাদকর্মী শফিকুল ইসলামকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সালেকুজ্জামান ফোন করে থানায় যেতে বলেন। শফিকুল ইসলাম থানায় গেলে মামলা তদন্তকারী কর্মকর্তা একটি কাগজে স্বাক্ষর করতে বলেন।কাগজটিতে কি লিখা আছে দেখতে চাইলে দেখতে দেন তদন্তকারী কর্মকর্তা। পরে এই কাগজটিতে স্বাক্ষর নেয়ার জন্য এই তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলামকে অনেক আকুতি মিনতি করে স্বাক্ষরটি করতে বলেন। স্বাক্ষর করতে রাজি না হওয়ায় ওসি রুমে নিয়ে যান এই মামলার তদন্তকারী কর্মকর্তা। ওসি আসলাম হোসেন সাংবাদিকদের জেল খাটানোর বিষয়টি ভুল বুজাবুজি বলে কাগজটিতে স্বাক্ষর দেয়ার জন্য অনুরোধ করেন।স্বাক্ষর নেয়ায় ব্যর্থ হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তার সাথে সংবাদকর্মীকে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জবানবন্দি দিতে বলেন পুরো ঘটনাটির। এবং এস আই শুভ সাংবাদিক শফিকুল ইসলামকে এই ঘটনাটি বাদ দেওয়ার জন্য ও তাকে মাফ করে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেন।
এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে মুঠো ফোনে ফোন করে বিষয় টি জানতে চাইলে তিনি বলেন আপনি বলেছেন আমি বিষয়টি খতিয়ে দেখবো তাছাড়া ওসি যদি বলে থাকে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা অথবা মামলার চার্জশিট দিয়েছে সে বিষয়টি ভুল এমনকি উর্ধতন কর্তৃপক্ষের বিষয়ে ওসি কোন মন্তব্য করতে পারে না। অন্য প্রশ্নের জবাবে বলেন জব্দকৃত মালামাল সহ চোরদের কে থানায় এনে যদি উৎকোছের বিনিময়ে যদি রাষ্ট্রিয় সম্পদ চুরির মামলা না দিয়ে পেন্ডিং মামলায় আসামী করে চোরদের জেল হাজতে প্রেরণ করে থাকে তাহলে এইটা সম্পূর্ন অন্যায় ও বেআইনী সাংবাদিককে যদি ওসি ও এস আই থানায় ডেকে এনে স্বাক্ষর নিতে চেয়ে থাকে তাহলে আপনি তাকে (সেই সাংবাদিক কে) আমার কাছে পাঠিয়ে দিন আমি বিষয়টি শুনে ব্যবস্থা নিবো।
মিথ্যা-বানোয়াট মামলায় সাংবাদিকদের বিরুদ্ধে চার্জশিটের বিষয়ে ওসি আসলামকে মুঠোফোনে ফোন করে জানতে চাইলে তিনি বলেন আপনাদের সাথে আমার কোনো দন্দ নেই এই বিষয়টি ভুল বোঝাবুঝি মাত্র। তাছাড়া ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমেই আমি চার্জশীট দিয়েছি।তবে এই মামলার তদন্ত কর্মকর্তা এস আই সালেক বলেন এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমি যে রিপোর্ট দিয়েছি তা ওসি স্যারের নির্দেশেই দিয়েছি।এ বিষয়ে সংবাদকর্মী শফিকুল ইসলাম শফিক বলেন, আমাকে বিনা অপরাধে ১৪ দিন কারা ভোগ করিয়েছে ফতুল্লা মডেল থানার ওসি সহ কিছু অসাধু পুলিশ কর্মকর্তা। আমার একটাই অপরাধ পুলিশের অনিয়ম এর বিষয়টি তুলে ধরতে চেয়েছিলাম।এসব ঘটনার প্রেক্ষিতে সাধারন জনগণের মাঝে প্রশ্ন উঠেছে- এত কিছুর পরেও ওসি আসলামকে থামানো যাচ্ছেনা কেনো, আসলে তার খুঁটির জোড় কোথায়? তারা এ ঘটনাগুলোর সুষ্ঠু সদন্ত সাপেক্ষে ওসি আসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here