ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনের ধাক্কায় আহত-৩

0
279
728×90 Banner

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮ ডাউন ট্রেনের ধাক্কায় উপজেলার সেনুয়া মিলন বাজার নামক এলাকায় একটি মোটরসাইকেল দুমড়ে-মুছড়ে গিয়ে ৩ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ৩ বন্ধু মিলে মোটরসাইকেল যোগে ঘুরতে বের হলে মিলন বাজার রেলগেট নামক স্থানে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ৮ ডাউন ট্রেন পীরগঞ্জ রেল স্টেশন পৌচ্ছার পূর্ব মুহুর্তে এ ঘটনা ঘটে ।
এতে মোটরসাইকেল দুমড়ে মুছড়ে খাদে পড়ে যায়। এসময় মোটরসাইকেল থাকা সাব্বীর (১৭), সাহিন (২০) ও সানু (১৮) গুরুতর আহত হয়। পথচারীরা ছুটে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স এ প্রেরণ করে।
আহতদের সকলের বাড়ী পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামে বলে জানা গেছে। এঘটনায় সাব্বীর গুরুত্বর আহত হলে তাকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here