তানোরে করোনা প্রতিরোধে সচেতনামূলক পুলিশের র‌্যালী

0
123
728×90 Banner

সানাউল্লাহ স্বপন, রাজশাহী তানোর : করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে তানোর থানা পুলিশ। রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশনায় ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করেছে তানোর থানা পুলিশ।
এউপলক্ষে শনিবার সকাল ১১টার দিকে তানোর থানা চত্বর থেকে পুলিশের একটি র‌্যালী বের করা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে র‌্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়।
থানার আয়োজনে র‌্যালীতে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, তদন্ত ওসি আব্দুল বারী, এসআই আমিরুল ইসলাম, এএসআই আশরাফুল আলম, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, সহ-সভাপতি আশরাফুল আলম, সহ-সভাপতি লুৎফর রহমান, তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান ও তানোর প্রেস ক্লাবের কোষাধক্ষ্য সোহেল রানা ছাড়াও পুরো থানার পুলিশ সদস্যগণ।
এসময় পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে কয়েক হাজার মাস্ক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here