তালেব হোসেন একাডেমিতে সুধীজন ও অভিভাবকদের মতবিনিময়

0
171
728×90 Banner

হলধর দাস, নরসিংদী: শিবপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কামারটেক তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ ও অভিভাকদের নিয়ে একাডেমির শিক্ষা কার্যক্রম স্বচল করার লক্ষ্যে সোমবার(১২অক্টোবর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিবপুরের কৃতি সন্তান নরসিংদী জেলার সাবেক শিক্ষা অফিসার মোঃ সৈয়দ উদ্দিন ।
সভা শুরুর আগে একাডেমি প্রাঙ্গন জীবানুমুক্ত মেডিসিনযুক্ত পানি দিয়ে ধূয়ে, রেড অক্সিমিটার দিয়ে আগত প্রত্যকের তাপমাত্রা মেপে,মাক্স পরিদান করিয়ে হাতে জীবানুনাশক ঔষধ ব্যবহার করে সভাস্থলে সামাজিক দূরত্ব বজায় রেখে সাজানো আসনে আসন গ্রহন করেন। সভাস্থল আগেই পরিবেশ দূষণমুক্ত করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভবিষ্যৎ পরিকল্পনাসহ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ বশিরুল ইসলাম বশির ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার মান উন্নয়ন করতে হলে ভাল প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। শহরে ব্যয়বহুল প্রতিষ্ঠান আর গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেক পার্থক্য । গ্রামের ভাল প্রতিষ্ঠান করে ব্যয় সংকুলান করে টিকতে পারে না বলেই গ্রামের প্রতিষ্ঠানের মান উন্নয়ন ধরে রাখা যায়। এখানে সুন্দর মানের সেবার মনোভাব নিয়ে বশির সাহেব যে শিক্ষা প্রতিষ্ঠান তথা “তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি” প্রতিষ্ঠা করেছেন তা এলাকাবাসীর জন্য সৌভাগ্যের বিষয়। শহরের ভাল ভাল প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে এ প্রতিষ্ঠান এলাকায় শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখছে। এজন্য তাকে ধন্যবাদ জানাই। এর মান ধরে রাখতে আপনারা এলাকাবাসী পরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন , তাহলে তিনি আরো বেশী উৎসাহিত হবেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রোটারিয়ান বশিরুল ইসলাম বশির বলেন- ভাল মানুষ আর ভাল ছাত্র তৈরী করা এবং ভাল ফলাফল আমাদের প্রধান লক্ষ্য । মানুষ নিজে নিজে তৈরী হয় না, হতে পারে না। তাকে তৈরী করতে হয়,করার পথ দেখাতে হয়। শিশু থেকে কবরে যাওয়া পর্যন্ত মানুষকে শিক্ষা গ্রহণ করতে হয়। সবসময় শিক্ষায় না থাকলে লোহার মত মানুষের মধ্যেও জ্ঞান আহরণের ক্ষেত্রে এক ধরনের মরিচা ধরে যায়। তাই সুন্দর পথ চলা নির্ধারণ করতেই সকলের সৎ চিন্তা ও পরামর্শ নিয়ে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। আমি ভাল ছাত্র বাঁছাই করে ভর্তি করি না। সাধারণ ছাত্র ভর্তি করে তাকে ভাল ছাত্রতে পরিণত করার চেষ্টা করি। গত তিন বছর ধরে তার স্বাক্ষর রাখতে পেরেছি। আমার এখানে ধনী-গরীব সকলেরই সুযোগ রয়েছে। ৪শত শিক্ষার্থীর মধ্যে ৮৩জন শিক্ষার্থীর বেতন এখানে সম্পূর্ণ ফ্রি। তারা এখানে বিনা বেতনে পড়াশুনা করে থাকে ।
সভায় বিদ্যালয়ের মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে আগত অভিভাবক ও সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন, যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রধান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ আলম ভূঞা, মুফতি মোঃ শামসুল আলম, প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফ্যাসাাদ মিয়া, জয়নগর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক।,
অভিভাবক অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে রিয়াজুল ইসলাম, সহকারি শিক্ষক শিরিনা আক্তার, প্রধান শিক্ষক কামরুন্নাহার বেগম, প্রধান শিক্ষক নিলিমা আক্তার, প্রধান শিক্ষক মো: ওয়াহেদুল­াহ্, প্রধান শিক্ষক বশিরুল ইসলাম, প্র্রধান শিক্ষক আকরাম হোসেন, প্রধান শিক্ষক ময়েজ উদ্দিন মোল্লা,প্রধান শিক্ষক বাচ্চু মিয়া,প্রধান শিক্ষক তাহমিনা চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here