
এস.এম.মনির হোসেন জীবন : রাজধানী তুরাগের ১৮ নম্বর সেক্টর ষোলআটি বউ বাজার ক্রসিং এলাকায় বালু ও পাথর ভর্তি ট্রাকে গনডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ একদল মুখোশ ধারী ডাকাত অস্ত্র মুখে গাড়ি চালকদের জিম্বী ও ভয়ভীতি দেখিয়ে তাদেরকে মারধর করে নগদ প্রায় ২ লাখ টাকা, ৯ থেকে ১০টি মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে পালিয়ে গেছে। এসময় ডাকাত দলের সদস্যদের হামলায় সোলেমান নামে এক ট্রাক চালক সহ কমপক্ষে ৪জন আহত হয়েছে।
রোববার দিবাগত রাত ২টার দিকে রাজধানী তুরাগের ১৮ নম্বর সেক্টর ষোলআটি বউ বাজার ক্রসিং এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, উত্তরা-তুরাগ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতা বালু ব্যবসায়ী মো: শুক্কুরের একটি ট্রাক রোববার দিবাগত রাত ২টার দিকে তার সাইডে বালু ফেলে তুরাগের ১৮ নম্বর সেক্টর ষোলআটি বউ বাজার ক্রসিং এলাকা দিয়ে পঞ্জবটি হয়ে মিরপুর বেরিবাধে যাচিছল। এসময় ট্রাক বউ বাজার এলাকায় ট্র্যানিং নেওয়ার সময় ৭ থেকে ৮জনের একদল ডাকাত রাস্তা গতিরোধ করে দাঁডায় এবং কোন কিছু বুঝে উঠার আগেই অস্ত্রের মুখে গাড়ি চালক সোলেমানকে জিম্বী করে ও মারধর করে নগদ ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনার পর পরই ওই ডাকাত দলের সদস্যরা অনুরূপ ভাবে পাথর ও বালু ভর্তি কমপক্ষে ৭ থেকে ৮টি ট্রাক এক সাথে অস্ত্রেও ভয় দেখিয়ে ডাকাতি করে প্রায় ২ লাখ টাকা ও গাড়ি চালকদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এসময় গাড়ির ড্রাইভাররা চিৎকারের চেষ্টা করলে তাদেরকে গুলি করে হত্যা করার ভয় দেখায় ডাকাতরা। রোববার দিবাগত রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত এ রুটে গন ডাকাতি করে কৌশলে পালিয়ে যায়। ডাকাতদের মধ্যে অনেককে মুখোশ পড়া ও শর্টপ্যান্ট পরা ছিল। তাদের বয়স হবে ২০ থেকে ৩০ এর মধ্যে। তাদের হাতে ছিল অস্ত্র, চাপাতি, ছোরা ও রড।
এবিষয়ে উত্তরা-তুরাগ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতা বালু ব্যবসায়ী মো: শুক্কুর জানান, ডাকাতরা আমার গাড়ি চালক সোলেমান এর কাছ থেকে নগদ ২২ হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে। ডাকাতদের হাতে অস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।
এবিষয়ে জানতে উত্তরা-তুরাগ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো: আবুল হাসেম বলেন, রাতের বেলায় তুরাগের ১৮ নম্বর সেক্টর ষোলআটি বউ বাজার ও ডিয়াবাড়ি ক্রসিং এলাকায় পুলিশী নিরপত্তা বাড়ানো দরকার। রাতের বেলায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতি হয়। ট্রাক চালক ও শ্রমিকরা ডাকাতদের কবলে পড়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
হাজী মো: আবুল হাসেম আরও বলেন, ইতি পূর্বে ডাকাতদের হামলায় অনেক ট্রাক চালক ও হেলপার আহত হয়েছে। ডাকাতরা টাকা পয়সা না পেলে তাদেরকে মারপিট করে আহত করে।
এবিষয়ে ডিএমপি তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল মোত্তাকিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে অবগত নয় বলে জানান।
তিনি আরও বলেন, মাঝে মধ্যে নির্জন স্থানে ডাকাতি হয়- সে কারণে পুলিশ রাত ৮টার পর উক্ত রুটে সকল ধরনের গনপরিবহন চলাচল বন্ধ করে দেয়। রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী করা হয়।
ওসি বলেন, যেহেতু বিষয়টি আমি শুনেছি-সেহেতু তুরাগের ১৮ নম্বর সেক্টর ষোলআটি বউ বাজার ও ডিয়াবাড়ি ক্রসিং এলাকায় রাতের বেলায় আগের চেয়ে নিরাপত্তা অনেকটা জোরদার করা হবে।
তুরাগে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী ট্রাক চালক সহ আহত তিন : এদিকে,রোববার সন্ধ্যা সাড়ে ৭টা ও আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে তুরাগের খালপাড় সোনারগাঁও জনপথ সড়কের বালুর ট্রাক স্ট্যান্ড ও উত্তরা রূপায়ন সিটির সামনে আলাদা দু’টি সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী সহ তিন জন আহত হয়েছেন। তাদের মধ্যে ট্রাক চালক নজরুল ইসলাম নজু ,কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়। এছাড়া এঘটনায় উত্তরা-তুরাগ ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো: রুবেল রাস্তায় লাফিয়ে পড়ে সামান্য আহত হয়। আহত ট্রাক চালক নজরুল ইসলাম নজুকে কার্ডিও কেয়ার হাসপাতালে চিকিৎসা করা হয়েছে।
আহত ট্রাক চালক নজরুল ইসলাম নজু ও রুবেল জানান, তুরাগের খালপাড় সোনারগাঁও জনপথ সড়কের বালুর ট্রাক স্ট্যান্ড ও উত্তরা রূপায়ন সিটির সামনে রাইদা পরিবহন ও আকাশ পরিবহনের দুইটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে একটি রিকসা ও এক পথচারীকে চাপা দিলে এঘটনা ঘটে।






