ত্রাণ চোরদের বিরুদ্ধে সরকার আরো কঠোর হতে হবে—আহলে সুন্নাত ওয়াল জামা’আত

0
275
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী, নির্বাহী চেয়ারম্যান পীরে তরিক্বত আল্লামা আব্দুল করিম সিরাজ নগরী, মহাসচিব পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী এক যৌথ বিবৃতিতে বলেন- অসহায় দিনমজুর ও কর্মহীন মানুষদের জন্য সরকারের পাঠানো ত্রাণ বিভিন্ন স্থানে চুরি ও লোটপাট হচ্ছে। যারা অসহায় মানুষের মুখের আহার কেঁড়ে নেয়, তারা মানুষ নামের পশু। এদের বিরুদ্ধে সরকারকে আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, সরকারকে সর্বদলীয় ত্রাণ কমিটি গঠন করে সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করলে অসহায় ও বঞ্চিত জনগোষ্ঠীর কাছে খাদ্যসামগ্রী পৌঁছবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here