দৈনিক আড়াই হাজার ছিন্নমূল মানুষের খাবার সরবরাহ করবে ডিএমপি

0
260
728×90 Banner

এস.এম.মনির হোসেন জীবন : দৈনিক আড়াই হাজার ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে খাবার সরবরাহ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিঞ্জপ্তির মাধ্যমে এতথ্য জানিয়েছেন।
কাল রবিবার (২৯ মার্চ) থেকে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।
ডিএমপি কমিশনার বলেন, আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার সারা দেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সেইদিন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে ছিন্নমূলদের মধ্যে এভাবে খাবার সরবরাহ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here