নরসিংদীতে করোনা ভাইরাস প্রতিরোধে ওয়াস বেসিন স্থাপন এবং মাক্স বিতরণ

0
233
728×90 Banner

হলধর দাস,নরসিংদী থেকে : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কল্পে নরসিংদী শহরের প্রধান সড়ক জেলা প্রশাসক সড়কে বিলাসদী মহল­ায় গলির মুখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি,নরসিংদী জেলার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের সাথে সমন্বয় করে তাঁর নির্দেশনা মোতাবেক “সুজন-সুশাসনের জন্য নাগরিক, নরসিংদী জেলা কমিটি ও সদর উপজেলা কমিটি যৌথভাবে একটি মহল­াবাসীর সৌজন্যে নিয়মিত হাত ধৌত করণের জন্য স্থাপন করা হয়েছে ওয়াস বেসিন। এটি জেলা প্রশাসকের পক্ষে আজ ৮ এপ্রিল বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান । উপস্থিত ছিলেন ‘দৈনিক আজকের খোঁজ খবর ’ পত্রিকার সম্পাদক মনজিল এ মিল­াত,বিশিষ্ট সমাজ সেবক এম মোজাম্মেল হক, সাংবাদিক এম এ আউয়াল, ম্যানেজার আব্দুল মজিদ , উত্তরণের জেলা সভাপতি খলিলুর রহমান আপেল, বিশিষ্ট ক্যামেরা পারসন সাংবাদিক কাজী জহিরুল ইসলাম খোকন, সুজন নরসিংদী জেলা ও উপজেলা কমিটির পক্ষে সাংবাদিক শফিকুল ইসলাম প্রধান। শারিরীক অসুস্থতার কারণে উদ্বোধন অনুষ্ঠানকালে অনুপস্থিত জেলা সভাপতি ইঞ্জি: মোশারফ হোসেন ও সম্পাদক হলধর দাস ফোনে যোগাযোগ সমন্বয় করেন। তারা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় সুজনের পক্ষ থেকে বিনা মূল্যে মাক্স বিতরণ করা হয়।
জরুরী কাজে ঘরের বাহিরে আসা মহল­াবাসীর প্রতি বেসিনে হাত ধূয়ে বাড়ীতে প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here