নড়াইলে বরাশুলা শিশুসদন ও বেতবাড়িয়া স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

0
249
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার বরাশুলা শিশুসদন কমপ্লেক্সের একতলা নতুন শ্রেণীকক্ষ ভবন ও বেতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা নতুন শ্রেণীকক্ষ ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিদ্যালয় দুটির চত্বরে এ উদ্ভোধন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমাদ্দার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্ আলম, সদর উপজেলা প্রকৌশলী মো: গিয়াস উদ্দিন আহম্মেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৫৪ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে ররাশুলা শিশুসদন কমপ্লেক্সের এ ভবন নির্মাণ করছে এবং বেতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৩ লক্ষ ২১ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here