পাঁচবিবিতে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মাদক ব্যবসায়ী আটক

0
167
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা উত্তর গোপালপুর এলাকা থেকে ৬১০পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন সহ রাসেল (২০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃত মাদক ব্যবসায়ী দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
বৃহঃপ্রতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলা উত্তর গোপালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬১০পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন পাশর্^বতী দেশ ভারত হইতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একথা স্বীকার করে। উক্ত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here