বউ-শাশুড়ি দ্বন্দ্ব‌ে শাশুড়ির অগ্নিসংযোগ পুড়ল প্রতিবেশীর ঘর

0
248
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে শাশুড়ি-পুত্রবধূর দ্বন্দ্বে শাশুড়ির দেওয়া আগুনে সাতটি পরিবারের ২৬টি ঘর ভুস্মীভূত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চিলারং ইউনিয়নের শনগাঁও কোয়াট্রলী গ্রামে এ ঘটনা ঘটে।
ওই এলাকার বাবুলের স্ত্রী সবুরার সঙ্গে ছেলে জেকিরের স্ত্রী বেবীর দ্বন্দ্ব চলছিল। উভয় পক্ষ বিষয়টি মীমাংসার জন্য বসে। সে সময় সবুরা বাড়ির পাশে খড়িঘরে আগুন লাগিয়ে পালিয়ে যান। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সফিকুল, আবদুল্লাহ, সাইফুল, আলমগীর, জাকির, জেকির ও বাবুলের বাড়ির ২৬টি ঘরসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পল্লী বিদ্যুতের ছয়টি আবাসিক মিটারসহ একটি গভীর নলকূপের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর থেকে বাবুল ও তার স্ত্রী সবুরা পলাতক।
চিলারং ইউপি চেয়ারম্যান আয়ুব আলী বলেন, শুনেছি আগুনে কয়েকটি পরিবারের সব কিছু পুড়ে গেছে।ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here