বগুড়ার গাবতলী কাগইলে মুক্তিযোদ্ধার বাসভবনে আগুন

0
157
728×90 Banner

গাবতলী( বগুড়া ) প্রতিনিধি : বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাদশার বাসভবনে রান্নাঘরে কে বা কাহারা আগুন লাগিয়ে দেওয়ায় এ ঘটনায় থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্র জানায়, মীরপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের পুত্র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাদশা বাসভবনে গত শনিবার দিবাগত রাঁত ১০টা ৩০মিঃ গোয়াল ঘর সংলগ্ন রান্নাঘরে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। এ সময় পরিবারের সদস্য ও গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে করে রান্নাঘর’সহ আসবাপত্র পুড়িয়ে গিয়ে তাঁর প্রায় ৪০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা বাদশা বাদী হয়ে থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করে। গাবতলী মডেল থানার নবাগত ওসি মোঃ নুরুজ্জামান জানান, এ ঘটনায় একটি লেখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযর্থ ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্থ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাদশা জানান, বহুদিন হলেই একটি মহল আমার পরিবারের ক্ষতিসাধন করতে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আশাকরছি পুলিশের তদন্তে আগুনের ঘটনায় প্রকৃত দোষী ব্যক্তি চিহ্নিত হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here