বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক অস্ট্রিয়া

0
141
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী। তাই অস্ট্রিয়াকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল অস্ট্রিয়া-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশটির চ্যান্সেলর কার্ল নেহাম্মারের সঙ্গে টেলিফোনে আলাপে এমন আহ্বান জানান প্রধানমন্ত্রী। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বিকাল ৪টায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার। এ সময় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে বিভিন্ন বিষয়ে ১০ মিনিটের মতো কথা হয়। প্রথমদিকে ১৫ লাখ করোনা টিকা উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার চ্যান্সেলরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। কার্ল নেহাম্মার এ সময় উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশের যদি আরও ভ্যাকসিন লাগে তা তারা দিতে প্রস্তুত রয়েছে। চ্যান্সেলর বলেন, অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক, বাংলাদেশের সঙ্গে তারা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টির ওপর জোর দিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ করতে আহ্বান জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী।
এ সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here