মান্দায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া

0
269
728×90 Banner

অসীম কুমার দাস ( মান্দা প্রতিনিধি): করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতিম ও কোরআনে হাফেজদের নিয়ে বুধবার বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরোয়া পরিবেশে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
নওগাঁ জেলা বিএনপি’র সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল বারী টিপু এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
এ সময় উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, প্রভাষক এমদাদুল হক, ছাত্রনেতা তালহা জোবায়ের প্রমূখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here