মৎস্যজীবি শম্ভু দাসের উপর নির্যাতনকারিদের শাস্তি দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

0
226
728×90 Banner

কামরুল হাসান গাইবান্ধা প্রতিনিধিঃ সরকারী পুকুর লীজের দূর্নীতির বিরুদ্ধে একটি বেসরকারী টিভিতে সাক্ষাৎকার দেয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মৎস্যজীবি সমিতি’র সভাপতি শম্ভু দাসের উপর নির্যাতনকারী দূর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলায় মূল আসামী হিসেবে গোবিন্দগঞ্জের এমপির ছোটভাই লিটন চৌধুরীকে অন্তর্ভুক্তির দাবীতে সোমবার (২১ অক্টোবর) উপজেলা পরিষদ সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিভিন্ন মৎস্যজীবি সমিতির সদস্যরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বিচার দাবি সম্বলিত ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি, মহিমাগঞ্জ মৎস্যজীবি সমিতির সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শ্রী শিবাস চন্দ্র, গুমানীগঞ্জ মৎস্যজীবি সমিতির সভাপতি ধলু মিয়া, কামারদহ মৎস্যজীবি সমিতি’র সদস্য মোস্তাফিজার রহমান প্রমুখ।
বক্তারা, মৎস্যজীবি শম্ভু দাশের উপর যারা নির্মম নির্যাতন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। সেইসাথে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানান।
এর আগে গত শনিবার রাতে হামলাকারীদের শাস্তির দাবীতে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে মৎসজীবিসহ বিক্ষুব্ধ এলাকাবাসী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here