সিরাজগঞ্জে কারাবন্দীর চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু

0
289
728×90 Banner

আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে আব্দুস ছাত্তার শেখ (৬০) নামে এক কারাবন্দীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল-২০১৯) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। ছাত্তার সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি মহল্লার জাহেদ শেখের ছেলে। সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপারিনটেনডেন্ট আল মাহমুদ জানান, ছাত্তার সেখ মাদক মামলায় গত ২৭ জানুয়ারি জেলা কারাগারে আসেন। শুক্রবার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক মামলায় তিনি একাধিকবার জেলা কারাগারে কারাবাস করেছেন বলেও জানান তিনি

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here