কোনোভাবেই বাসের ছাদে যাত্রী উঠতে দেয়া যাবে না –নড়াইল পুলিশ সুপার

0
198
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বললেন কোনোভাবেই বাসের ছাদে যাত্রী উঠতে দেয়া যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) । তিনি বলেন, এবারের ঈদ উপলক্ষে বাস ছাড়ার আগেই চালকের ড্রাইভিং লাইসেন্স, অন্যান্য কাগজপত্র ও পরিবহনের ফিটনেস পরীক্ষা করতে হবে। ঈদুল ফিতর সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি। সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, সড়কের গুরুত্বপ‚র্ণ পয়েন্টে, ট্রাক, পিকআপ, পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহন রোধ ও সুনির্দিষ্ট তথ্য ছাড়া সড়কে যানবাহন থামানো যাবে না। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, যাত্রী নিরাপত্তার বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে, কোনোভাবেই বাসের ছাদে যাত্রী উঠতে দেয়া যাবে না। অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ ও অন্য কোনো স্থান থেকে যাত্রী উঠানো বন্ধ করতে হবে। জেলার কেন্দ্রীয় ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। ঈদের ছুটিতে আবাসিক এলাকা, ব্যাংক ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, স্বর্ণের দোকান ইত্যাদির নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, জঙ্গি সংগঠনের কার্যক্রমের ওপর গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। জঙ্গিরা যাতে ভাড়া বাসাকে আস্তানা হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য নিয়মিত ভাড়াটিয়া তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন তিনি। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, নড়াইলের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে সন্তোষজনক। এ অবস্থা ধরে রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডিআইও-১ এস এম ইকবাল হোসেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here