চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে ৮ বিভাগে স্বাচিপের সমন্বয় সেল

0
214
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীসহ সারা দেশে করোনা ভইরাস সংক্রমণ রোধে বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে তাদের সর্বোচ্চ সম্ভব পরিবেশ নিশ্চিত করতে দেশের ৮ বিভাগে একটি সমন্বয় সেল গঠন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
যেকোনো সংকট সমাধানে সমন্বয় সেলের প্রধানদের সঙ্গে যোগাযোগের জন্য চিকিৎসকদের আহ্বান জানিয়েছেন স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাক্তার এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ।
শুক্রবার (২৭ মার্চ) তাদের যৌথ স্বাক্ষরে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্বস্তরের চিকিৎসা ও চিকিৎসা কর্মীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, করোনাভাইরাস বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশও আক্রান্ত হয়েছে। করোনা সংকট আমাদের কাছে একটি যুদ্ধের প্রতিশব্দে উপনীত। সারা দেশে চিকিৎসা কর্মীগণ তাদের হাতের মুঠোয় প্রাণ নিয়ে যুদ্ধ মোকাবিলায় সামনের কাতারে থেকে লড়াই করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক ও সময়োপযোগী নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে যুদ্ধকালীন সংকট মোকাবিলার কোনো বিকল্প নেই। সরকার করণীয় চূড়ান্ত করে উপকরণ নিয়ে প্রস্তুত। সংকট ও দুর্যোগ মোকাবিলায় দেশের সরকারও জনগণের সামর্থ্য প্রশ্নাতীত।
এর প্রেক্ষিতে যাবতীয় সরকারি নির্দেশনা মেনে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের যার যার অবস্থান থেকে চিকিৎসা ব্যবস্থাকে অধিকতর কার্যকর ও গতিশীল রাখার লক্ষ্যে নিজেদের নিবেদিত করে কাজ করতে গিয়ে নানা সমস্যা ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন কোথাও কোথাও। এ সময়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের পাশে থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ তাদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সর্বোচ্চ সম্ভব পরিবেশ নিশ্চিত করতে চায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here