নতুন ৫ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
214
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শতভাগ বিদ্যুতায়নের অংশ হিসেবে দেশে আরও ৫টি নতুন বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
নতুন যুক্ত হওয়া এসব বিদ্যুৎকেন্দ্রের ফলে দেশে বর্তমানে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩৫ মেগাওয়াট। আজ রোববার গণভবন থেকে আনুষ্ঠানিকভাবে এসব বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করা হয়।
বিদ্যুৎ কেন্দ্র পাঁচটি হচ্ছে- হবিগঞ্জের জুলদায় বিবিয়ানা-৩ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ইউনিট-২, নারায়ণগঞ্জে মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট পাওয়ার প্লান্ট, বাগেরহাটে মধুমতী ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং সিলেটের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে উত্তরণ।
বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশ আজ শতভাগ বিদ্যুতায়নের দ্বারপ্রান্তে। প্রতিটি অঞ্চলে মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের রূপকল্প অনুযায়ী দেশে বিদ্যুতায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, শুধু বিদ্যুতায়ন করলেই হবে না। দেশে সঞ্চালন ব্যবস্থাও উন্নত করতে হবে। যা নিয়ে আমরা কাজ করছি। বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশেষ আইন করা হয়েছে। এজন্য বেসরকারি খাতকেও উৎসাহিত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here