ভারতে ফের ক্ষমতায় আসছেন মোদি?

0
251
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আগামি ২৩ মে ভাগ্য নির্ধারণ হবে দেশের বড় বড় নেতাদের। দিল্লির ক্ষমতায় কে আসবে? মোদী না রাহুল? না অন্য কেউ? সেদিকেই এখন নজর গোটা দেশের। কিন্তু তার আগে চমক দিলেন জনপ্রিয় জ্যোতিষী বেজান দারুওয়ালা। তিনি জানালেন, সাতরকমভাবে হিসেব কষে তিনি এই সিদ্ধান্তে এসেছেন যে, সপ্তদশ লোকসভা নির্বাচনে জিতছেন মোদিই। তবে লড়াইটা যে এবার বেশ কঠিন হবে সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, এবার লোকসভার লড়াইটা হবে বেশ কঠিন। তবে শেষমেষ জয় ছিনিয়ে নেবেন মোদিই। তিনি আরও জানান, রাহুল গান্ধীর রাশি জেমিনাই, তাই রাহুল মানুষের ভাল করবেন তিনিই, তবে তার জয় কঠিন। সেইসঙ্গে তিনি আরও বলেন, চিনা অ্যাস্ট্রোলজি অনুযায়ী, রাহুল হল কুকুর আর মোদী বাঘ। তার মতে, কুকুর খুবই ভাল হয়। কিন্তু থাকে সবসময় বাঘের নীচে। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মোদির গুণ হল যে তিনি সোজাভাবে ও সৎভাবে চিন্তা করতে পারেন। রাহুল নেতা হিসেবে খুব ভাল হলেও তিনি মোদির থেকে একধাপ পিছনে থাকেন। ফলে হাজারও চেষ্টা করেও রাহুল শেষ হাসি হাসতে পারছেন না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here