মঙ্গলবার সব অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান খোলা: আইএসপিআর

0
75
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা খোলা থাকবে। একই সঙ্গে স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।
সোমবার (৫ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা খাকবে।
আজ সোমবার জনগণের উদ্দেশে ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সব হত্যা ও অন্যায়ের বিচার হবে। আপনারা সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমরা সব দায়দায়িত্ব নিচ্ছি। আপনাদের কথা দিচ্ছি, আশাহত হবেন না। যত দাবি আছে, সেগুলো আমরা পূরণ করবো। দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো। আমাদের সহযোগিতা করুন। প্রতিটি হত্যার বিচার হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here