মান্দায় ফেনসিডিলসহ দুই নারী আটক

0
414
728×90 Banner

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি): নওগাঁর মান্দায় ৭০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়ামতপুরের আড্ডা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়ার সদর উপজেলার চাঁন্দাই গ্রামের সাহেব আলীর স্ত্রী জাহানারা বেগম (৫৭) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের তসলিম ড্রাইভারের স্ত্রী মালেকা বানু (৪৮)।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, নিয়ামতপুরের আড্ডা থেকে নওগাঁগামী একটি বাসে ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার মোড়ে বাসটিতে তল্লাশী চালানো হয়। এসময় থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স জাহানারা বেগম ও মালেকা বানুকে আটক করে। পরে তাদের নিকট থেকে ৭০ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে একইদিন নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here