মোটরসাইকেল চালকদের হেলমেট দিলেন মাশরাফি

0
256
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বাড়াতে মোটরসাইকেল চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।
রোববার ( ২৭ অক্টোবর) সকালে নড়াইল সদর থানার সামনের সড়কে চলাচলরত মোটরসাইকেল চালকদের মধ্যে পাঁচশ হেলমেট বিতরণ করা হয়।
এসময় জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, পাঠাও’র কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, অ্যাপভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাও’র পক্ষ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার অনুরোধে পাঁচশ হেলমেট বিতরণ করা হয়। পরে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here