লোহাগড়ায় বিয়ের প্রলোভনে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ

0
241
728×90 Banner

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় একজন মাদ্রাসার ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছে। তবে ধর্ষক পলাতক রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার কওমি মাদ্রাসার ছাত্রী (১৫) কে বিয়ের প্রলোভন দিয়ে লিটন শেখ (২১) গত রোববার সন্ধ্যায় ওই মেয়েকে বাড়ীর উত্তর পার্শ্বের বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে যায়। তাকে বাড়ীতে না পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী গুরুত্বর অসুস্থ্য অবস্থায় ওই বাগান থেকে উদ্ধার করে। লিটন শেখ পাশ্ববর্তী বাঁকা গ্রামের বক্কার শেখের ছেলে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে সোমবার (৪ মে) দুপুরে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধর্ষককে আটকের চেষ্টা চলছে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here