আইনজীবী ও সাংবাদিক এম এ কাইয়ুম এর মৃত্যুতে শোক

0
156
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বরিশাল বিভাগ সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক এম এ জলিল এক বিবৃতিতে বলেন স্বনামধন্য সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ অবজারভার এর সাংবাদিক, বরিশাল বিভাগ সমিতির উপদেষ্টা, শহীদ আবুদর রব ছেরনিয়াবাত স্মৃতি পরিষদের সহ সভাপতি এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট এম এ কাইয়ুম (৮৫) গত ২২ নভেম্বর ২০২০ দুপুর ১.০০টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহে অইন্না ইলাহি রাজিউন। মরহুম এম এ কাইয়ুমের মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করে ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ ও এম এ জলিল বলেন, তিনি ছিলেন নিবেদিত পরোউপকারী নির্লোভ নিরহংকার মানুষ। তার মৃত্যুতে বরিশাল বিভাগ বাসীর যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। বিবৃতিদাতারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুম এম এক কাইয়ুম স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার বাদ আসর সুপ্রীমকোর্ট মাজার মসজিদে প্রথম ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় নামাজের জানাযা শেষে দাফন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here