উত্তরায় হিযবুত তাহরীরের ৫ সদস্যকে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

0
282
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের পাঁচ জন সক্রিয় সদস্যকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোড থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩)। এঘটনায় রোববার রাতে উত্তরা পশ্চিম থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের সহ ধৃত ৫ জঙ্গি সদস্যকে থানায় সোপর্দ করা হয়।
আজ সোমবার সকালে উত্তরা পশ্চিম থানা পুলিশ ধৃত ৫ জঙ্গি সদস্য আসামীকে জিঞ্জাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার আদালতে পাঠিয়েছে।
ডিএমপি উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা আজ সোমবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃত ৫ জঙ্গি সদস্যরা হলেন- কাজী ইবাদুর রহমান ওরফে তানভীর (৩৬), ময়মনসিংহ, মোঃ নাসিদ কামাল সজিব (২৭), কুমিল্লা, মোঃ জামিউর রহমান খান ওরফে আকাশ (২২), গাজীপুর, ইয়ামিনহোসাইন (১৮), ঢাকা এবং জসিম উদ্দিন ওরফে সাঈদ (২৯), কক্সবাজার। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট ও ছয়টি মোবাইল জব্দ করা হয়।
শনিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টর ১৮ নম্বর রোড থেকে এলিট ফোর্স র‌্যাব-৩ এর একটি দল গোপনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ১৬ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অভিযান চালায়। সেসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে পাঁচ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট, খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান বই, হিযবুততাহ্রীর’’ প্রেস রিলিজ ও ছয়টি মোবাইল জব্দ করা হয়।
র‌্যাবের এই কর্মকর্তা আরও জানায়, তারা গোপন বৈঠকের মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ডের তথ্য আদান-প্রদান করে থাকে এবং তারা নিষিদ্ব জঙ্গি সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিল। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তথা রাষ্ট্রের বিরুদ্ধে উসকানীমূলক বক্তব্য লেখা আছে। এগুলি প্রচারনার মাধ্যমেতারা রাষ্ট্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আসছিল। তারা রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকান্ডে লিপ্ত ছিল বলে স্বীকার করে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা আজ সোমবার দুপুরে জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ধৃত ৫ জঙ্গি সদস্য মামলার আসামীকে জিঞ্জাসাবাদের জন্য আজ সোমবার সকালে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
ওসি জানান, বিঞ্জ আদালত শুনানী শেষে রিমান্ড কত দিন মঞ্জুর করেছেন সেটি এখনও জানা যায়নি। এঘটনায় র‌্যাব-৩ এর পক্ষ থেকে থানায় মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here