কৃষকের ধান কেটে দিল জনতা ব্যাংকের কর্মকর্তারা

0
588
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশক্রমে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসাবে শুক্রবার সকালে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেড এর সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুলে’র নেতৃত্বে ১৪ জনের একটি দল সোনারগাঁ ঊপজেলার বারদী ইঊনিয়নের নুনেরটেক গ্রামের কৃষক জিলানীর প্রায় ২০ কাঠা জমির পাকা ধান কেটে দেয়।
করোনায় শ্রমিক সংকটের পরিস্থিতিতে কৃষকের ধান কেটে দেওয়া কর্মসূচীতে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি শেখ খালিদ হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান,সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ, আপ্যায়ন সম্পাদক শেখ রিয়াদ হোসেন,তথ্য ও গবেষণা নেহলিন রেজা সজীব,সাংষ্কৃতিক সম্পাদক নিয়াজ মাখদুম,আইন সম্পাদক কাজী শাহ আলম সিদ্দীকি,আলামিন,কায়েস,তালহা যুবায়ের,মনির,সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেড এর সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল বলেন-“কৃষক বাচলে দেশ বাচবে,বঙ্গবন্ধু ও শেখ হাসিনার এই আদর্শ ধারণ করে আমরা স্বেচ্ছা শ্রমে কৃষকদের সহযোগীতা করতে এসেছি এবং সারাদেশে আমার যতগুলি এরিয়া কমিটি রয়েছে তাদেরও একই নির্দেশনা দিয়েছি।আমরা সকল শ্রেণী পেশার মানুষ সম্মিলিত ভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন “সোনার বাংলা” বিনির্মান করবো”
স্বেচ্ছায় ব্যাংকারদের এই ধান কাটা কর্মসূচীতে কৃষকরাও তাদের সাধুবাদ ও অভিনন্দন জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here