গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
220
728×90 Banner

সাহানুর রহমান, রংপুর : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক উদ্ধার অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে।
রোববার রাত ১২ টায় উপজেলার ভেলাবাড়ী পুর্ব শালমরা এলাকায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় সাইফুল ইসলাম। পরে তাকে গ্রেফতার করা হয়।
গুলিবিদ্ধ সাইফুল ইসলাম উপজেলার দুর্গাপুর এলাকার নুর হোসেন ছেলে।
পুলিশ সুত্রে জানান, উপজেলার সীমান্তের ভেলাবাড়ী এলাকায় একটি মাদক পাচারকারী চক্র মাদক নিয়ে ফিরছিল। এ সময় ভেলাবাড়ী পুর্ব শালমরা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সাইফুল ইসলামকে আটক করে তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে ওই এলাকায় সাইফুল ইসলামের সহযোগিরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় পুলিশ চার রাউন্ড রাবার বুলেটের গুলি ছুড়লে সাইফুল ইসলামের দুই পায়ে গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান, কনস্টেবল নাজিরুল ইসলাম ও আব্দুল আলিম আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
গ্রেফতার সাইফুল এর বিরুদ্ধে থানায় ৫টি মাদক মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here