টাংগাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

0
275
728×90 Banner

পানিবন্দী জনদূর্ভোগে প্রাণীকুল ও ফসলের ব্যাপক ক্ষতি 

লাবু খন্দকার, টাংগাইল : টাংগাইলে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি কমাতে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে। বিপদসীমার ৯১ সে: মি: উপর দিয়ে যমুনা নদীর পানিবইলেও বর্তমানে কমতে শুরু করেছে। প্রায় ১১১টি গ্রামের কয়েক লাখ মানুষ বন্যাদূর্গত অবস্থায় থাকলেও পুর্বে বাধ ভাঙ্গার ঘটনা শেষে এখন নতুনভাবে বাধ ভাঙ্গার খবর পাওয়াযায়নি। তবে যমুনা নদীর ভাঙ্গন কবলে সর্বশান্ত হয়েছে অনেক পরিবার।
ভয়াবহ বন্যা পরিস্থতির প্রতিকূলতা কাটিয়ে উঠতে ত্রাণসামগ্রী কমই পৌছেছে। পানিবন্দীদের আশ্রয়ের কোনো ব্যবস্থা নেই । গতকাল রবিবার ২২জুলাই টাংগাইল সদর উপজেলারমাহমুদনগর ইউপিতে সরেজমিনে গেলে দেখা যায়, এখনো পানি বন্দী অবস্থায় মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের মুল ভবনে পাঠদান না করিয়েপাশের ভবনগুলোতে কমউপস্থিতি শিক্ষার্থীদের নিয়ে পাঠদান চলছে। ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদের ধারণা, পানি কমতে শুরু করেছে। সপ্তাহ খানেক বাদে বন্যা পরিস্হিতির আরও উন্নতি ঘটবে। তবে মাহমুদনগর ইউপির অধিকাংশ গ্রামএখন পানিবন্দী। ধান, পাট, শাক-সবজিসহ অন্যান্য কৃষি ফসল পানির নিচে তলিয়ে বিনষ্ট হয়েছে। প্রানীকুল নানা অসুখে জীবন যুদ্ধ করছে। না আছে শুকনো খাবার। ধুলচরকওমী মাদ্রাসা-মসজিদ পানিতে ভরপুর। দেখা গেল, শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি ব্যবহারের নলকুপটি পানিতে শুধু মাথার অংশ জেগে থাকা অবলোকন করছে। নলকুপের বিশুদ্ধপানি তাদের জন্য দুরুহ ব্যাপার।নৌকাযোগে পরিদর্শনকালে জানা যায়, ধুলচর, সোনামাইজাল, চানবয়রা ও নন্দীপাড়া গ্রামের রাস্তা-ঘাট, বাড়ি-ঘর, আবাদি জমি ও ফসল বন্যারপানিতে তলিয়ে গেছে। বন্যাদূর্গত এসব ভুক্তভোগীদের সাথে আলাপকালে জানান, পেটের ভাত , পানি, তরকারি যোগাতে ও চলাচলে ব্যাপক কষ্টে আছি আমরা। শুধু ত্রানেরআশায় দিন পাড় করা যায়না এতদূর পর্যন্ত আমাদের কেউ ইচ্ছা থাকলেও নৌকা নিয়ে দেখতে আধা ঘণ্টা সময় দিব না।
তাদের অভিযোগ, আমরা ত্রান নাইবা পেলাম। যমুনার ভাঙ্গন রোধে বাধ নির্মাণ করুক। আমাগো বাড়ি-ঘর যহন যমুনায় ভাংগে নদীতে চলে যায়, তহন আমরা অই ভিটা ছাড়া।আমাগো যাওয়ার জায়গা থাকেনা। আশ্রয়হীন হয়ে পড়ি এজন্য নদী ভাংগনে ও বন্যায় দু-তলা, তিন তলা করে আশ্রয়স্থান চাই। বন্যা কালীন দুর্গতদের জন্য কর্মসংস্থানের সৃষ্টিকরে লংঘর খানার মত খাবারের ব্যবস্থা চাই।
বিকালে সাক্ষাতে কথা হয়, মাহমুদনগর ইউপি চেয়ারম্যান মোঃ মাজেদ তালুকদারের সাথে তিনি জানান, যমুনার পাড়ে দাড়িয়ে রয়েছি। পাশে দেখতেপাচ্ছি পাবনা জেলা ও আরেক পাশে সিরাজগঞ্জ জেলা। তিন সীমানার কূল ঘেষে আমার ইউনিয়নের মানুষগুলো দিনের পর দিন যমুনা নদীতে ভিটে-বাড়ী ও সহায়-সম্ভলহারিয়েছে। প মধ্যবর্তী সীমানা দিয়ে প্রবাহিত হচ্ছে ধলেশ্বরী নদী। প্রতিনিয়ত হানা দেয় ভিটেবাড়ী ও আবাদী ফসলের উপর। বন্যাদূর্গত ইউপিবাসীর আশ্রয়স্থল চান তিনি।
তিনি জানান, যমুনার ভাঙ্গন অব্যাহত থাকে। তারপর বন্যার কবলে মানুষগুলো অসহায় হয়ে পড়ে। সার্বিক দিক বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরী।ধুলচর মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইউপি সদস্য রহিম আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহালম মোল্লা ও সোনা উল্লাহ সরকার শুকনো খাবার বিতরণের চিত্রও চোখে পড়ে।ইউপি সদস্য রহিম আহমেদ জানান, নিজ উদ্যোগে যতটুকু পারি, সহায়তা করছি। ইউপি সদস্য আরিফ খান জানান, আমি নিজেই যমুনার ভাঙ্গনে অন্য স্থানে চলে এসেছি। কিকরব কোনো উপায় নেই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here