ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0
490
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তরের কৃষক লীগের বর্ধিত সভা গত শনিবার অনুষ্ঠিত হয় । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এবং জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তিত্ব কৃষিবিদ সমীর চন্দ্র ।
তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া সংগঠন। বাংলার জনগণের ন্যায্য দাবী আদায়ের জন্য জাতির জনক নিজের হাতে বাংলাদেশ কৃষক লীগ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষক সমাজ অগ্রণী ভুমিকা পালন করছেন। কিন্তু শাসিত শোষিতদের হাত কৃষকদের রক্ষা করার জন্য বাংলাদেশ কৃষক লীগ কৃষকদের পাশে অতীতে ছিল বর্তমানে আছে এবং আগামীতে ও থাকবে। তিনি উক্ত সভায় বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদকদের সকল প্রকার মতামত মনোযোগ সহকারে শুনেন এবং কিছু কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন।
তিনি বলেন আমি জীবনের ঝুঁকি করোনা মহামারির মধ্যে রাত দিন কাজ করে যাচ্ছি । তিনি আরো বলেন তৃণমূল পর্যায়ে সংগঠন যত শক্তিশালী হবে কেন্দ্রীয় ভাবে সংগঠন তত শক্তিশালী হবে এবং নেতৃবৃন্দদের মূল্যায়ন বাড়বে। তিনি আগামী এক মাসের মধ্যেই সকল ওয়ার্ড ও ইউনিটে কমিটি গঠনতন্ত্র ও গনতান্তিক পদ্ধতি অনুসরণ করে সম্পন্ন করার নির্দেশ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি।
তিনি বলেন কমিটি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন দলে যাহাতে হাইব্রিড, কাউয়া,পরগাছা না ঢুকতে পারে এবং যোগ্য ব্যক্তি যাতে যোগ্য পদপদবী পান। কোন প্রকার অসাধু পন্থা অবলম্বন করে বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিকে দলে স্থান দিতে চেষ্টা করবেন না। আমার তৃণমূল পর্যায়ে খোঁজ খবর রাখছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি আলহাজ মাকসুদুর ইসলাম । তার দায়িত্ব কালে দীর্ঘ দিনের কর্মালের উপর আলোকপাত করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ও মহানগর উত্তরের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক হালিম খান।পরিবেশে মোনাজাত ও তবারক বিতরণে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here