ত্রাণ ও নগদ অর্থ বরাদ্দের পরিকল্পনায় সরকার

0
189
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনা ভাইরাসের কারণে যদি সাধারণ ছুটির সময় আরো তিন মাস বাড়ে, তবে সরকার প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষের জন্য ত্রাণ ও নগদ অর্থ বরাদ্দের পরিকল্পনা করেছে। তালিকাও প্রায় প্রস্তুত। অর্থনীতিবিদরা বলছেন, দরিদ্রদের পাশাপাশি নিম্নমধ্যবিত্তদের গুরুত্ব দিতে হবে।
থমকে গেছে গাড়ি চাকা, মানুষের কোলাহল, জীবনের গতি। যুদ্ধ নয়, নয় হানাহানিও, এক অদৃশ্য শত্রুর থাবায় নাকাল, ধনী গরীব সব দেশ। তাই আগামীতে হয়তো নতুন করেই লেখা হবে বিশ্ব ইতিহাস।
প্রতিষেধক আবিস্কার না হওয়া পর্যন্ত, করোনা মোকাবেলায় প্রতিটি দেশই, সাধ্যমত ঘোষণা করেছে প্রণোদনা প্যাকেজ। বাংলাদেশও নিয়েছে সেই প্রস্তুতি।
দুর্যোগ ব্যববস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, আগামী ৩ মাস কর্মহীন, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত মিলে প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষের জন্য ত্রাণ ও নগদ অর্থ বরাদ্দের জন্য প্রস্তুতি নিয়েছি। আমাদের পর্যাপ্ত চাল এবং চাল মজুত আছে। এর পরে যদি প্রয়োজন হয় সেটাও আমরা চালিয়ে নিতে পারবো।
বিশ্লেষকরা বলছেন, সরকারের কাছে হিসাব আছে মৌজাভিত্তিক জনসংখ্যার, তাই শুধু দরিদ্র নয়, মাথায় রাখতে হবে নিম্নমধ্যবিত্তের কথাও।
বিআইডিএসের অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলেন, অতি দরিদ্র মানুষকে যেমন বাঁচিয়ে রাখার জন্যে খাদ্য দিতে হবে, তার পাশাপাশি যদি এই পরিস্থিতি চলতে থাকে তবে নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্যেও একটা প্যাকেজ বরাদ্দ দিতে হবে। যেন তাঁদের কাছেও আমরা অর্থ সাহায্য পৌঁছে দিতে পারি।
প্রতিটি জেলায় তালিকা তৈরী করছে জেলা প্রশাসন। সেই তালিকা অনুযায়ী দেয়া হবে ত্রাণ।
তবে সরকারের এই উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসার আহবান অর্থনীতিবিদ নাজনীন আহমেদের। তিনি বলেন, দেশের অর্ধেক জনসংখ্যার কাছে যে পরিমাণ জাতীয় আয় আছে, শতকরা ৫ ভাগ ধনীর কাছে কিন্তু তাঁর থেকে বেশি জাতীয় আয় আছে। তাই সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।
তার মতে, অর্থনীতির চাকায় গতি ফিরতে সময় লাগতে পারে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here