দিনাজপুরে মাল্টার আশাতীত ফলন

0
222
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরের ঘোড়াঘাটে মাল্টার আশাতীত ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় কৃষকদের মাঝে এই ফল চাষে আগ্রহ বাড়ছে।
দু’বছর আগে স্থানীয় কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের ৫ বিঘা জমিতে বারী-১ জাতের সুস্বাদু মাল্টার প্রদর্শনী বাগান করা হয়। কম খরচে ফলন ভালো ও লাভ বেশি হওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে এ বছর ৭ হেক্টর জমিতে মাল্টা চাষ শুরু করেছেন কৃষকরা।
মাল্টা চাষি আবু সাঈদ বলেন, এ বছর গাছে বিপুল পরিমাণ ফল এসেছে। এরইমধ্যে মাল্টা পাকাও শুরু করেছে। বর্তমান বাজারে মাল্টার যে দাম রয়েছে, তাতে বিক্রিতে দাম মিলবে ভালো। হবে লাভও।
সরেজমিনে দেখা গেছে, সব বাগানেই বিপুল পরিমাণ মাল্টা ধরেছে। কৃষকরা বাগানে ফল উৎপাদনের পাশাপাশি মাল্টার চারাও উৎপাদন করছেন। বিভিন্ন এলাকা থেকে কৃষকরা আসছেন এসব চারা কিনতে। চারা বিক্রি করেও বেশ ভাল আয় করছেন বাগান মালিকরা।
স্থানীয় কৃষি অফিস বলছে, ঘোড়াঘাটের মাল্টা পার্শ্ববর্তী দেশ ভারতের মাল্টার চেয়েও বেশি সুস্বাদু ও মিষ্টি । আগামী দুই বছরের মধ্যে এই উপজেলার মাল্টা দিয়ে দেশীয় মাল্টার চাহিদা মিটিয়ে দেশের বাইরে রফতানি করা সম্ভব হবে।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা একলাস হোসেন সরকার বলেন, ঘোড়াঘাট উপজেলার মাটি মাল্টা চাষের জন্য বেশ উপযুক্ত। তাই এই উপজেলার চাষিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে মাল্টা চাষে উদ্ধুদ্ধ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here