ধামরাইয়ে পরিবহণে চাঁদাবাজি বন্ধে পুলিশের কঠোর অবস্থান

0
449
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জেলা পুলিশের নির্দেশনায় পরিবহণ সেক্টরে চাঁদাবাজি বন্ধে ঢাকার ধামরাইয়ে কঠোর অবস্থান নিয়েছে ধামরাই থানা পুলিশ। ইসলামপুর, হুলিভিটা (বর্তমান ঢুলিভিটা), কালামপুর, জয়পুরা, বাথুলী, সূতিপাড়াসহ সাম্ভাব্য প্রতিটি পয়েন্টে ইতিমধ্যে কঠোর মনিটরিংএর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ধামরাইয়ের ওসি দীপক চন্দ্র সাহা। পরিবহণ সেক্টরে চাঁদাবাজি বন্ধে ইতিমধ্যে জেলা পুলিশ একটি প্রেস রিলিজও প্রকাশ করেছে। প্রেস রিলিজের বরাত দিয়ে গতকাল রবিবার ওসি দীপক চন্দ্র সাহা আরও বলেন, পরিবহণে চাঁদাবাজি করলে সেই চাঁদাবাজকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না। কোথাও পরিবহণে চাঁদাবাজির খবর পেলে তিনি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here