
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের ঘাঘা গ্রামে রোববার রাতে বাড়ি ফেরার সময় বজ্রপাতে এক শ্রমিক মারা গেছেন। নিহত আতিয়ার খুলনা জেলার কয়রা থানার ভান্ডারপুর গ্রামের দেলবার ঢালীর ছেলে। নড়াইল জেলা প্রতিনিধি জানান, নিহতের ভাগ্নে শামিম বলেন, চার থেকে পাঁচজন শ্রমিক নড়াইলের কোটাকোল ইউপির ঘাঘা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের মধুমতি নদীর তীরে ভাঙন প্রতিরোধে সিসি ব্লক তৈরির কাজ করছিলেন। রাতে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাসার দিকে রওনা হন। নড়াইলের ঘাঘা গ্রামে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আতিয়ার ঢালী আহত হন। সহযোগীরা তাকে উদ্ধার করে নড়াইলের লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নড়াইলের লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ফাতেমা মেহজাবীন জানান, হাসপাতালে আসার অনেক আগেই আতিয়ার মারা গেছেন।






