নড়াইলে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও সোনালী ব্যাংক চত্ত্বর থেকে পেনশনের টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

0
200
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইল শহরে ১৫ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও সোনালী ব্যাংক চত্ত্বর থেকে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা নেই সিসি ক্যামেরা, প্রায়ই হচ্ছে চুরি নড়াইলের নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় ভূঁইয়া মার্কেটের দ্বিতলার ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। রাতে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি, প্রায় পাঁচ লাখ টাকাসহ আরো পাঁচ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। ক্ষতি গ্রস্থরা জানান, এ মার্কেটের দ্বিতলার পশ্চিম পাশের লোহার গেটের নিচের অংশ দিয়ে চোরেরা ভেতরে প্রবেশ করে। এরপর ১৫টি দোকান থেকে টাকা ও মালামাল নিয়ে যায়। এ মার্কেটে জুতা, ছিটকাপড়, গার্মেন্টস পোশাকসহ অন্যান্য দোকান রয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এছাড়াও নড়াইলের ল²ীপাশা সোনালী ব্যাংক ট্রেজারি শাখার চত্বর থেকে অভিনব কায়দায় টাকা ছিনিয়ে নিয়েছে এক দুর্বৃত্ত। গতকাল কলেজপাড়ার বাসিন্দা সাইফুর রহমান মোল­ার ৩৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এদিকে সোনালী ব্যাংকের গুরুত্বপ‚র্ণ ওই শাখায় কোনো সিসি ক্যামেরা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন। সিসি ক্যামেরা না থাকায় ব্যাংকের এ শাখা থেকে প্রায়শই গ্রাহকদের টাকা খোয়া যাচ্ছে। ক্ষতিগ্রস্থ সাইফুর রহমান জানান, ওই ব্যাংক থেকে পেনশনের ৩৩ হাজার ৫০০ টাকা তুলে সদাই করা ব্যাগে টাকাগুলো রেখে ব্যাংকের দোতলা থেকে নিচেয় নামি। ব্যাংক থেতে বের হয়ে মোটরসাইকেলের বামপাশের হুকে ব্যাগটি রেখে মোটরসাইকেল চালানো শুরু করি। একটু সামনে গিয়েই দেখি টাকার ব্যাগ নেই। এ ঘটনায় ওই রাতেই লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি আরো জানান, নড়াইলের লোহাগড়া থানায় ল²ীপাশা চৌরাস্তার সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, টাকার ব্যাগটি মোটরসাইকেলের হুকে বেধে চালানো শুরু করলে এক র্দুর্বৃত্ত ছোঁ মেরে ব্যাগটি নিয়ে দ্রæত পায়ে চলে যায়। ওই র্দুর্বৃত্তের আনুমানিক বয়স ৪৫ বছর। কালো চেহারার ওই ব্যাক্তির পরনে ছিল সাদা শার্ট ও গ্যাবাডিনের খাকি রঙের প্যান্ট এবং পায়ে স্যান্ডেলস্যু। স্থানীয় লোকজন জানান, এর আগেও ওই শাখা থেকে টাকা তুলে বের হওয়ার পর নানা কৌশলে অনেকের টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে। ব্যাংকে সিসি ক্যামেরা থাকলে দুর্বৃত্তদের ধরা সম্ভব হতো। এমন গুরুত্বপ‚র্ণ শাখায় সিসি ক্যামেরা না থাকায় বারবারই ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এ ছাড়া অসহায় ও দরিদ্রদের বিভিন্ন ভাতা উত্তোলনের সময় ওই ব্যাংকের কর্মকর্তারা নানা অজুহাতে ভাতাভোগীদের হয়রানি করে থাকেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংকের বাইরে যাওয়ার পর দুর্বৃত্তরা নানা কৌশলে টাকা ছিনিয়ে নেয়। সিসি ক্যামেরা জন্য দুই মাস অন্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে, কিন্তু বরাদ্দ হচ্ছে না। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো, মোকাররম হোসেন বলেন, ‘চুরি হওয়া ওই টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here