নড়াইলে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ছাড়া তেল দেয়া যাবেনা র্নিদেশ

0
221
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলে হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের তেল দেয়া হচ্ছে না। এ লক্ষ্যে মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের তেল পাম্পগুলো পরিদর্শন করে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশনা দেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এ সময় যারা হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল চালাচ্ছেন, তাদের ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ ইমরান, সদর থানার ওসি ইলিয়াস হোসেন (পিপিএম) সহ নড়াইল জেলা বাস মালিক প্রতিনিধি,ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ। এর আগে নড়াইলে সন্ধ্যার পর স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাইরে পেলেই আইনগত ব্যাবস্থা পুলিশ সুপার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সমাজের শৃঙ্খলাা বজায় রাখার নিমিত্বের বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ করা যাচ্ছে। সন্ধ্যার পরে কোন ছাত্র-ছাত্রী যৌক্তিক কারন ছাড়া বাহিরে না থাকার অনুরোধ করা যাচ্ছে। স্কুল সময়ে ইউনিফর্ম পরিহিত অবস্থায়,কোন ক্যাফে হোটেল,রেস্টরেন্ট,পার্ক,খোলা মাঠ,অর্থাৎ স্কুলের বাহিরে অবস্থান না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। বয়েজ স্কুল মাঠ,গার্লস স্কুল সংলগ্ন আশ পাশ,কবরস্থান রোড,গার্লস কলেজ,তৎসংলগ্ন এলাকায় উঠতি বয়সি ছেলে মেয়েদের মোটরসাইকেলসহ মোটরসাইকেল ছাড়া বিনা প্রয়োজনে স্কুল সময়ে অবস্থান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তার আগে নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফানের নেতৃত্বে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মারাত্মক আহত পুলিশ কর্মকর্তা টিআই মনিরুজ্জামানকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে আহত ট্রাফিক পুলিশের সার্জেন্ট শাহাজালাল,এটিএসআই সারোয়ার ও বাশিউর সহ কনস্টেবলদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত পুলিশ কর্মকর্তা টিআই (টাউন ইনসপেক্টর) মনিরুজ্জামান জানান,পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনায় নড়াইল সদর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথ ভাবে যানবাহনের কাগজপত্র চেক করছিলেন। বিকেলে একটি কাগজপত্র বিহীন মোটর সাইকেল ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান। তার সুপারিশ না রাখায় তিনি একদল উচ্ছৃংখল যুবকদের নিয়ে শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় দ্বায়িত্বরত পুলিশদের উপর হামলা চালান। পুলিশ কর্মকর্তা শাকিল জানান, হামলাকারিরা লাঠি ও রান্না করার চলা দিয়ে পিটিয়ে পুলিশদের রক্তাক্ত জখম করে। ঘটনার পরপরই পুলিশ হামলাকারি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফানকে থানায় নিয়ে যায়। নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। তার নড়াইলের বাবু অশোক ঘোষের পারিবারিক বিশাল পূজা মন্ডব প্রদর্শন। শারদীয় দ‚র্গা প‚জায় নবমীতে নড়াইল জেলা প্রশাসক (ডিসি) আনজুমান আরা ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),নড়াইলের কালিয়া উপজেলা নিবাহী অফিসার নাজমুল হুদা, নড়াইলের কালিয়া উপজেলা চেয়ারম্যন কৃষ্ণপদ ঘোষ, নড়াইলের কালিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান (লিটন), সহকারি কমিশনার (ভ‚মি), নড়াইলের কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, নড়াইলের কালিয়া থানার ওসি ইকরাম হোসেন (তদন্ত) সহ জেলা উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন প‚জা মন্ডব প্রদর্শন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here