পথশিশুদের হাত ধুয়ে দিল সেনাবাহিনী

0
188
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কুমিল্লা নগরীতে পথশিশুদের জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ার পদ্ধতি শিখিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়ার সদস্যরা।
এ সময় সিএনজি চালকদেরও হাত ধোয়ার পদ্ধতি শেখান তারা।
জানা গেছে,‘করোনা যুদ্ধ করব জয়, ঘরের বাইরে আর নয়’, ‘ঘন ঘন করি হাত ধোয়ার অভ্যাস, সচেতন হয়ে রুখবো মোরা করোনাভাইরাস’-এ স্লোগান নিয়ে কুমিল্লা মহানগরীতে কম খরচে জীবাণুনাশক দিয়ে যানবাহন পরিষ্কার কর্মসূচি পালন করেছে সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া।
শুক্রবার (২৭ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর পূবালী চত্বরে সেনাবাহিনীর সদস্যরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় পানিতে ব্লিচিং পাউডার মিশিয়ে কিভাবে সিএনজি চালিত অটোরিকশার চাকা ও সিট পরিষ্কার করা হয়, সে বিষয়ে সচেতনতামুলক নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহাবুব আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিনসহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। পরে তারা নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here