পাঁচবিবিতে মেলায় ঘুরতে এসে বাড়ী ফেরা হলো না আকাশের

0
231
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বাবা মার সাথে নানার বাড়ীতে মেলায় ঘুরতে এসে বাড়ী ফেরা হলো না আকাশের। পাঁচবিবি উপজেলার সমসাবাদে মেসি ট্রাক্টরের চাপায় আকাশ মহন্ত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কালীপূজার মেলায় ঘুরার সময় পেছন থেকে একটি দ্রæতগামী বালু বোঝায় মেসি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মহন্ত রংপুরে মিঠাপুকুর উপজেলার কেশবপুর গ্রামের প্রেমআনন্দের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান জানান, কালীপূজার মেলা উপলক্ষে আকাশ মহন্ত তার বাবা মার সাথে নানার বাড়ী পাঁচবিবির সমসাবাদে বেড়াতে এসেছিল। আকাশ মঙ্গলবার বিকেলে মেলাতে ঘুরাঘুরির সময় পাঁচবিবি – মোড়ের হাট সড়কের সমসাবাদ এলাকায় পাঁচবিবিগামী বালু বোঝায় একটি মেসি ট্রাক্টর পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে আকাশের মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here