
ডেইলি গাজীপুর প্রতিবেদক : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বেশ কয়েকটি দুর্গম গ্রামে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন বড় পানছড়িপাড়া, প্রদীপপাড়া ও সাঁওতালপাড়াসহ অন্তত ১০টি গ্রামে সোমবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এলাকার দরিদ্র ও দুস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০০ পরিবারকে ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
এছাড়া সামাজিক দূরত্ব মেনে বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও বেশ কিছু পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হয়। সেনাবাহিনীর চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্ণেল জাহিদুল ইসলাসহ অন্যরা।






